সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মাগুরায় প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ৫, | চ্যানেল খুলনা

মাগুরায় প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ৫,

মাগুরা প্রতিনিধিঃ ভাস্তিকে উত্যাক্ত করার প্রতিবাদ করায় মাগুরার শ্রীপুর উপজেলার দরিবিলা গ্রামের কৃষক মশিউর রহমান (৪৫) কে কুপিয়ে হত্যা করেছে গ্রাম্য প্রতিপক্ষরা। সংর্ঘষে ৫ জন আহত হয়েছে। এ ঘটনায় ২০টি বাড়ি ঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
পুলিশ জানায়, স্থানীয় রাজনৈতিক আধিপত্য ও সামাজিক বিরোধ নিয়ে শ্রীকোল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মুতাসিম বিল্লাহ সংগ্রাম ও সাবেক চেয়ারম্যান কুতুবুল্লাহ কুটির সমর্থকদের মধ্যে দির্ঘ্য দিন বিরোধ চলে আসছে। তার স্বামী মসিউর রহমান বর্তমান ইউপি চেয়ারম্যান সংগ্রামের সমর্থক। এ কারনে প্রতিপক্ষরা দির্ঘদিন ধরে তাকে নানা ভাবে হয়রানি ও মারধর করে আসছে।
সম্প্রতি প্রতিপক্ষ গ্রুপের লম্পট  ওলিয়ার কর্তৃক নিহতের ভাস্তিকে উত্যাক্ত করে আসছিল। এর প্রতিবাদ করায় নিহত মশিউর রহমান ও তার মামাতো ভাই ডলার মিয়া প্রতিপক্ষ সামাজিক দলের মুক্তার হোসেনের সাথে বাক-বিতন্ডা হয়। এ সময় মুক্তার হোসেন তাদেরকে দেখে নেয়ার হুমকি দেয়। এরই এক পর্যায়ে মঙ্গলবার সকালে ৯টার দিকে মশিউর রহমানকে একা পেয়ে চাইনিজ কুড়ালসহ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্বক জখম করে। গুরুত্বর আহত অবস্থায় তাকে মাগুরা সদর হাসপাতালে আনার পথে সে মারা যায়।
অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে। আহতদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরবর্তী সহিংসতা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

মাগুরায় প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেফতার ‘বৈষম্যবিরোধী’ দুই নেতা কারাগারে

মাগুরাতে ১১ ইটভাটায় অভিযানে ২৫ লাখ ১০ হাজার জরিমানা

মাগুরায় ‘গরুচোর’ সন্দেহে গণপিটুনিতে সাইপ্রাস ফেরত ব্যক্তি নিহত

মাগুরার শালিখায় অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ

মাগুরায় সড়ক দুর্ঘটনায় ছোট ভাই নিহত, আহত বড় ভাই

মাগুরার নহাটা বাজার বণিক সমিতি নির্বাচন সম্পন্ন: সভাপতি মনির-মুস্তাফিজ সম্পাদক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।