সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মাগুরায় আর্থিক অনুদানের দাবিতে জেলা কে,জি এসোসিয়েশনের অবস্থান কর্মসূচী ও স্মারকলিপি পেশ | চ্যানেল খুলনা

মাগুরায় আর্থিক অনুদানের দাবিতে জেলা কে,জি এসোসিয়েশনের অবস্থান কর্মসূচী ও স্মারকলিপি পেশ

মাগুরা প্রতিনিধি : মাগুরায় করোনা মহামারির ক্ষতিগ্রস্থ কিন্ডার গার্টেন স্কুলগুলোর জন্য প্রধানমন্ত্রীর কাছে আর্থিক অনুদানের দাবীতে অবস্থান কর্মসূচী পালন করেছে বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন মাগুরা জেলা শাখা ।
আজ বুধবার সকাল ১১টায় মাগুরা প্রেসক্লাবের সামনে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ঘন্টাব্যাপী এ অবস্থান কর্মসূচী পালন করা হয় । এ সময় অবস্থান কর্মসূচীতে লিখিত বক্তব্য পাঠ করেন মাগুরা জেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি বশিরুল ইসলাম। বক্তব্য রাখেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক কাজী ইউসুফ ও সদস্য মেহেদী হাসান লিপন প্রমুখ ।
অবস্থান কর্মসূচীতে বক্তারা বলেন, করোনা মহামারিতে বাংলাদেশের প্রায় ৪০ হাজার কিন্ডার গার্টেন স্কুলের ৬ লক্ষাধিক শিক্ষক মানবেতর জীবন-যাপন করছে । ৪ মাস ধরে স্কুল বন্ধ থাকার কারণে শিক্ষকদের সব আয়ের পথ বন্ধ হয়ে গেছে । জেলার ১৫০টি কিন্ডার গার্টেনের প্রায় ১ হাজার ৬ শত শিক্ষক বেতন না পেয়ে পরিবার পরিজন নিয়ে আর্থিক কষ্টে দিন কাটাচ্ছে । তাই তারা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আর্থিক অনুদানের দাবী জানান । অবস্থান কর্মসূচী শেষে এসোসিয়েশন নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করে ।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

মাগুরায় প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেফতার ‘বৈষম্যবিরোধী’ দুই নেতা কারাগারে

মাগুরাতে ১১ ইটভাটায় অভিযানে ২৫ লাখ ১০ হাজার জরিমানা

মাগুরায় ‘গরুচোর’ সন্দেহে গণপিটুনিতে সাইপ্রাস ফেরত ব্যক্তি নিহত

মাগুরার শালিখায় অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ

মাগুরায় সড়ক দুর্ঘটনায় ছোট ভাই নিহত, আহত বড় ভাই

মাগুরার নহাটা বাজার বণিক সমিতি নির্বাচন সম্পন্ন: সভাপতি মনির-মুস্তাফিজ সম্পাদক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।