সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মাগুরার শ্রীপুরের সন্তান ওশান গ্রুপের চেয়ারম্যান ইন্তেকাল করেছেন | চ্যানেল খুলনা

মাগুরার শ্রীপুরের সন্তান ওশান গ্রুপের চেয়ারম্যান ইন্তেকাল করেছেন

মাগুরা প্রতিনিধিঃ মাগুরা জেলার শ্রীপুর উপজেলার তারাউজিয়াল গ্রামের বাসিন্দা ওশান গ্রুপের চেয়ারম্যান ও কথা সাহিত্যিক ড. খন্দকার আলী আজম বাবলা (৫৮) আজ সকাল ১০ ঘটিকায় ঢাকার মিরপুরে অবস্থিত আল হেলাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। তিনি দীর্ঘদিন ধরে নানান রোগে ভুগছিলেন। গত কয়েকদিন তিনি হাসপাতালের আইসিইউতে থাকা অবস্থায় আজ সকাল ১০ টায় চিকিৎসক তাকে মৃত ঘোসনা করেন।
তার লেখা উল্লেখযোগ্য উপন্যাস হলো, ভালোবাসার ডুবোচর, আমি ভুতের বাবা, জোছনায় কাব্য, ওপেনটি বায়োস্কোপ, প্রথম সকাল, আমি মায়ানমারের মেয়ে, হলি আর্টিজান, মেঘের কোলেসহ বেশ কিছু উপন্যাস লিখেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়ে, ১ ছেলেসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আজ সন্ধ্যায় তার মরদেহ মাগুরার তারাউজিয়াল গ্রামের কবরস্থানে দাফন করা হবে।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

মাগুরায় প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেফতার ‘বৈষম্যবিরোধী’ দুই নেতা কারাগারে

মাগুরাতে ১১ ইটভাটায় অভিযানে ২৫ লাখ ১০ হাজার জরিমানা

মাগুরায় ‘গরুচোর’ সন্দেহে গণপিটুনিতে সাইপ্রাস ফেরত ব্যক্তি নিহত

মাগুরার শালিখায় অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ

মাগুরায় সড়ক দুর্ঘটনায় ছোট ভাই নিহত, আহত বড় ভাই

মাগুরার নহাটা বাজার বণিক সমিতি নির্বাচন সম্পন্ন: সভাপতি মনির-মুস্তাফিজ সম্পাদক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।