সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মাগুরার আবালপুরের কৃতিসন্তান মাহি কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত | চ্যানেল খুলনা

মাগুরার আবালপুরের কৃতিসন্তান মাহি কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত

মাগুরা সদর উপজেলার আবালপুর গ্রামের কৃতিসন্তান মেহেরাব আহম্মেদ মাহাবুব মাহিকে বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদলের নব গঠিত কমিটির সহ-সভাপতি নির্বাচিত করা হয়েছে।

গত বুধবার (১৫ ফেব্রুয়ারী ) দুপুরে কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে কেন্দ্রীয় ছাত্রদলের নতুন পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি হিসেবে আন্তর্ভূক্ত করা হয়েছে।

মাহি জানান, আমাকে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত করায় বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারুণ্যের অহংকার তারেক রহমান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ রকিবুল ইসলাম বকুল, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রওনাকুল ইসলাম শ্রাবণ ও সাধারন সম্পাদক সাইফ মাহামুদ জুয়েলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তিনি আরো কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মাগুরার জাতীয়তাবাদী সকল সংগঠনের নের্তৃবৃন্দের প্রতি।

মেহেরাব আহম্মেদ মাহাবুব (মাহি) মাগুরা সদর উপজেলার আবালপুর গ্রামের আলহাজ্ব পান্নু বিশ্বাসের পুত্র। মাহি মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি , ঢাকা কলেজ থেকে এইচএসসি ও অনার্স মাস্টার্স করেন। এর আগে তিনি ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সাধারন সম্পাদক ও সহ-সভাপতি ছিলেন।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

মাগুরায় প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেফতার ‘বৈষম্যবিরোধী’ দুই নেতা কারাগারে

মাগুরাতে ১১ ইটভাটায় অভিযানে ২৫ লাখ ১০ হাজার জরিমানা

মাগুরায় ‘গরুচোর’ সন্দেহে গণপিটুনিতে সাইপ্রাস ফেরত ব্যক্তি নিহত

মাগুরার শালিখায় অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ

মাগুরায় সড়ক দুর্ঘটনায় ছোট ভাই নিহত, আহত বড় ভাই

মাগুরার নহাটা বাজার বণিক সমিতি নির্বাচন সম্পন্ন: সভাপতি মনির-মুস্তাফিজ সম্পাদক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।