সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মাগুরায় ২৬৩০ জন কৃষকের মাঝে বোরো ধানের বীজ বিতরণ | চ্যানেল খুলনা

মাগুরায় ২৬৩০ জন কৃষকের মাঝে বোরো ধানের বীজ বিতরণ

মাগুরায় ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধান (হাইব্রীড)-এর বীজ বিতরণ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মাগুরা সদর উপজেলার মোট ২৬৩০ জন কৃষককের মাঝে বীজ বিতরণ করা হয়। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টায় মাগুরা সদর উপজেলা চত্বর প্রাঙ্গণে বীজ বিতরণ করেন উপজেলা কৃষি অধিদপ্তর।

মাগুরা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষিবিদ মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী ইসরাত জাহান, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সহ গণমাধ্যম কর্মীরা।
উদ্বোধনী দিনে প্রত্যেক কৃষকের মাঝে ০২ কেজি বোরো ধান (হাইব্রীড)-এর বীজ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে চলতি রবি মৌসুমে মাগুরা সদর উপজেলার ১ টি, পৌরসভা ও ১৩ টি ইউনিয়নের মোট ২৬৩০ জন কৃষকের মধ্যে এ বীজ বিতরণ করা হয়।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

মাগুরায় প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেফতার ‘বৈষম্যবিরোধী’ দুই নেতা কারাগারে

মাগুরাতে ১১ ইটভাটায় অভিযানে ২৫ লাখ ১০ হাজার জরিমানা

মাগুরায় ‘গরুচোর’ সন্দেহে গণপিটুনিতে সাইপ্রাস ফেরত ব্যক্তি নিহত

মাগুরার শালিখায় অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ

মাগুরায় সড়ক দুর্ঘটনায় ছোট ভাই নিহত, আহত বড় ভাই

মাগুরার নহাটা বাজার বণিক সমিতি নির্বাচন সম্পন্ন: সভাপতি মনির-মুস্তাফিজ সম্পাদক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।