সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মাগুরায় সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় | চ্যানেল খুলনা

মাগুরায় সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

মাগুরা জেলার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ জেলায় কর্মরত মূল ধারার অর্ধশত প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ার সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন।
বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রথমেই জেলা প্রশাসক উপস্থিত গনমাধ্যম কর্মীদের সাথে পরিচয় পর্ব শেষে জেলার সার্বিক উন্নয়ন, সমস্যা এবং নানা পরিকল্পনা নিয়ে খোলামেলা আলোচনা করেন। এ সময় তিনি সদ্য সমাপ্ত জেলা প্রশাসক সম্মেলনে প্রধান মন্ত্রী কর্তৃক জেলা পর্যায়ে ২৫ দফা নির্দ্দেশনা বাস্তবায়নে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন। এ সময় জেলা প্রশাসক সার্বিক আব্দুল কাদেরসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জেলার স্বাস্থ্য, শিক্ষা, ক্রিড়া, যানজট, মৎস্য, বেকারত্ব, শিল্প, সাহিত্য সংস্কৃতিসহ নানা দিক নিয়ে সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সিনিয়র সাংবাদিক এ্যাডভোকেট আরজু সিদ্দিকি, এম এ হাকিম, লিটন ঘোষ, শরীফ তেহরান টুটুল, শেখ ইলিয়াস মিথুন, এস আলম তুহিন প্রমূখ।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

মাগুরায় প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেফতার ‘বৈষম্যবিরোধী’ দুই নেতা কারাগারে

মাগুরাতে ১১ ইটভাটায় অভিযানে ২৫ লাখ ১০ হাজার জরিমানা

মাগুরায় ‘গরুচোর’ সন্দেহে গণপিটুনিতে সাইপ্রাস ফেরত ব্যক্তি নিহত

মাগুরার শালিখায় অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ

মাগুরায় সড়ক দুর্ঘটনায় ছোট ভাই নিহত, আহত বড় ভাই

মাগুরার নহাটা বাজার বণিক সমিতি নির্বাচন সম্পন্ন: সভাপতি মনির-মুস্তাফিজ সম্পাদক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।