সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মাগুরায় সড়ক তারেক রহমানের সংবর্ধনায় তালা থেকে যোগ দেবেন ১০ হাজার নেতাকর্মী | চ্যানেল খুলনা

মাগুরায় সড়ক তারেক রহমানের সংবর্ধনায় তালা থেকে যোগ দেবেন ১০ হাজার নেতাকর্মী

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ২৫ ডিসেম্বর ঢাকায় আয়োজিত ঐতিহাসিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে সাতক্ষীরার তালা উপজেলা থেকে প্রায় ১০ হাজার নেতাকর্মী ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিয়েছেন।

পরিবহন সংকটের কারণে ইতোমধ্যে অনেক নেতাকর্মী ব্যক্তিগত উদ্যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমানের উদ্যোগে একটি টিম ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

দলীয় সূত্রে জানা গেছে, একইভাবে উপজেলা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও দলে দলে ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। উপজেলা যুবদল নেতা ফারুক হোসেন জানান, তিনি তার কর্মীদের নিয়ে মঙ্গলবার রাতেই ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন।

তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম জানান, উপজেলা ও ইউনিয়ন পর্যায় থেকে বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় ১০ হাজার নেতাকর্মী সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন। তারেক রহমান আমাদের প্রিয় নেতা। দীর্ঘ ১৭ বছর পর তিনি দেশে ফিরছেন।দুর্ঘটনায় ছোট ভাই নিহত, আহত বড় ভাই

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরায় স্বামী সন্তান রেখে প্রেমিকের বাড়িতে নারীর অবস্থান

তালায় মাওলানা আব্দুল মালেকর জানাজা সম্পন্ন, পারিবারিক কবরস্থানে দাফন

শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল

সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

খলিলনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল

তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।