সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মাগুরায় শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

মাগুরায় শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আসন্ন শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মো. অহিদুল ইসলামের সভাপতিত্বে মঙ্গলবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মো মিজানুর রহমান এ এফডবিলউসি, পিএসসি।

এসময় ব্রিগেডিয়ার জেনারেল মো মিজানুর রহমান বলেন, শারদীয় দূর্গা পূজার যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বাত্মক সহযোগীতা করবে। জেলা প্রশাসক মো অহিদুল ইসলাম বলেন শারদীয় দূর্গা পূজায় বাংলাদেশ সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ, আনসার, গ্রাম পুলিশসহ জেলা প্রশাসনের মাধ্যমে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। এবারের দূর্গা পূজায় মাগুরা জেলায় মোট ৫৬১ টি মন্দিরে দূর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে।

এ সভায় আরো উপস্থিত ছিলেন মিনা মাহমুদা বিপিএম পুলিশ সুপার মাগুরা, দেওয়ান আসিফ পেলে সহকারি কমিশনার ভ’মি, র‌্যাবের এ এসপি বান্না, আইয়ুব আলী অফিসার ইনচার্জ সদর থানা মাগুরা, অধ্যাপক সাইদুর রহমান সভাপতি মাগুরা প্রেস ক্লাব, শফিকুল ইসলাম শফিক সাধারন সম্পাদক মাগুরা প্রেস ক্লাব, বাসুদেব কুন্ডু সভাপতি জেলা পূজা উদযাপন পরিষদ, সুনীল সরকার সাধারন সম্পাদক পৌর পূজা উদযাপন পরিষদ, বাবলু ঠাকুর আহবায়ক সদর উপজেলা পুজা উদযাপন পরিষদ, সাংবাদিক বিশ্বজিৎ বাপী, মো মনিরুল ইসলাম সিদ্দিকী, মো আরাফাত হোসেন, মো ইমরান হোসেন প্রমূখ

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

মাগুরায় প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেফতার ‘বৈষম্যবিরোধী’ দুই নেতা কারাগারে

মাগুরাতে ১১ ইটভাটায় অভিযানে ২৫ লাখ ১০ হাজার জরিমানা

মাগুরায় ‘গরুচোর’ সন্দেহে গণপিটুনিতে সাইপ্রাস ফেরত ব্যক্তি নিহত

মাগুরার শালিখায় অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ

মাগুরায় সড়ক দুর্ঘটনায় ছোট ভাই নিহত, আহত বড় ভাই

মাগুরার নহাটা বাজার বণিক সমিতি নির্বাচন সম্পন্ন: সভাপতি মনির-মুস্তাফিজ সম্পাদক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।