সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মাগুরায় লিচু বাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার | চ্যানেল খুলনা

মাগুরায় লিচু বাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের লস্কারপুর গ্রামের একটি লিচু বাগান থেকে  তরিকুল ইসলাম (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। তরিকুল যশোরের শার্শা উপজেলার শিকারপুর গ্রামের মো. আলমের পুত্র।

আজ মঙ্গলবার বিকালে লস্কারপুর গ্রামের ইটভাটার পাশে ছাত্তার মেম্বার এর লিচু বাগানে অজ্ঞাত যুবককে গাছের সঙ্গে  ঝুলতে দেখে স্থানীয়রা । পরে এলাকাবাসী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামকে ফোনে বিষয়টি জানায়। এবং পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দীন জানান, অজ্ঞাতপরিচয়ের এক যুবকের মরদেহ মাগুরা সদর উপজেলার লস্কারপুর গ্রামের একটি লিচু বাগান থেকে উদ্ধার করা হয়েছে। পরে তার পরিচয় পাওয়া যায় তার বাড়ি যশোরের শার্শা উপজেলার শিকারপুর গ্রামে। ওই যুবকের বয়স (৩০) বছর‌ মরদেহের সঙ্গে একটি একটি ব্যাগ ও একটি কোর্ট ফাইল পাওয়া গেছে। এবং একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে। এটি আত্মহত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তবে এ বিষয়ে পুলিশের একাধিক টিম কাজ করছে তদন্ত প্রক্রিয়া শেষ হলে পরবর্তীতে আরও তথ্য জানানো যাবে।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

মাগুরায় প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেফতার ‘বৈষম্যবিরোধী’ দুই নেতা কারাগারে

মাগুরাতে ১১ ইটভাটায় অভিযানে ২৫ লাখ ১০ হাজার জরিমানা

মাগুরায় ‘গরুচোর’ সন্দেহে গণপিটুনিতে সাইপ্রাস ফেরত ব্যক্তি নিহত

মাগুরার শালিখায় অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ

মাগুরায় সড়ক দুর্ঘটনায় ছোট ভাই নিহত, আহত বড় ভাই

মাগুরার নহাটা বাজার বণিক সমিতি নির্বাচন সম্পন্ন: সভাপতি মনির-মুস্তাফিজ সম্পাদক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।