সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মাগুরায় 'যৌথবাহিনীর' অভিযানে অস্ত্র উদ্ধার আটক এক | চ্যানেল খুলনা

মাগুরায় ‘যৌথবাহিনীর’ অভিযানে অস্ত্র উদ্ধার আটক এক

মাগুরা জেলার শালিখা উপজেলার ধনেস্বরগাতী ইউনিয়নে অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী মাগুরা ক্যাম্পের সদস্যরা।

সেনা সূত্রে জানা যায়, অবৈধ অস্ত্রসহ সন্ত্রাসী নিজ বাড়িতে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা সেনা ক্যাম্পের সদস্যরা মাগুরা জেলার শালিখা উপজেলার ধনেস্বরগাতী ইউনিয়ন এর তিলখড়ি গ্রামে আল আমিন কাজি (৩৬) এর বাড়িতে অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক, একটি বন্দুকের গুলি, এগারোটি দেশি রাম দা, একটি দেশি দা, একটি চাইনিজ কুড়াল, একটি চাপাতি, একটি হকি স্টিক, চারটি ঢাল ও দশটি স্টাম্প উদ্ধার করেছে।

এ ঘটনায় আল আমিন কাজিকে আটক করেছে সেনাবাহিনী। আটককৃত ব্যক্তি জেলার শালিখা উপজেলার ধনেস্বরগাতী ইউনিয়ন এর তিলখড়ি গ্রামের ইব্রাহিম কাজির ছেলে।

এই বিশেষ অভিযানে মেজর সাফিন আল সাইফ পলক অংশগ্রহণ করেন।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

মাগুরায় প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেফতার ‘বৈষম্যবিরোধী’ দুই নেতা কারাগারে

মাগুরাতে ১১ ইটভাটায় অভিযানে ২৫ লাখ ১০ হাজার জরিমানা

মাগুরায় ‘গরুচোর’ সন্দেহে গণপিটুনিতে সাইপ্রাস ফেরত ব্যক্তি নিহত

মাগুরার শালিখায় অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ

মাগুরায় সড়ক দুর্ঘটনায় ছোট ভাই নিহত, আহত বড় ভাই

মাগুরার নহাটা বাজার বণিক সমিতি নির্বাচন সম্পন্ন: সভাপতি মনির-মুস্তাফিজ সম্পাদক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।