সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মাগুরায় মুজিব জন্ম শতবার্ষিকী উপলক্ষে গর্ভবতী মায়ের জন্য সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প | চ্যানেল খুলনা

মাগুরায় মুজিব জন্ম শতবার্ষিকী উপলক্ষে গর্ভবতী মায়ের জন্য সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প

মাগুরা প্রতিনিধি : মাগুরা জেলার শালিখা উপজেলায় মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে শতাধিক গর্ভবতী মাকে মঙ্গলবার সাড়া দিনব্যাপী স্বাস্থ্য সেবা ও বিনামূল্যে ওষুধ সামগ্রী প্রদান করছে বাংলাদেশ সেনাবাহিনী। শালিখার আড়পাড়া বাজারে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন এর ব্যবস্থাপনায় ১২ ফিল্ড রেজিমেন্টরী আর্টিলারী এ মেডিকেল ক্যাম্প বাস্তবায়ন করছে। দিনব্যাপী এ ক্যাম্পে সেনাবাহিনীর ৪ জন ও ১ জন বেসামরিক চিকিৎসক শতাধিক গর্ভবতী নারীকে উন্নত স্বাস্থ্যসেবা ও বিভিন্ন পরিক্ষা নিরীক্ষাসহ বিনামূল্যে ওষুধ প্রদান করছেন। সেইসঙ্গে যদি সন্দেহভাজন কোন রোগী পাওয়া যায় তাহলে তাদের নমুনা পরীক্ষা করা হবে বলে জানায় কর্তৃপক্ষ।
সুবিধাভোগী একাধিক নারী জানান, সেনাবাহিনীর পক্ষ থেকে তাদেরকে পরিপূর্ণ স্বাস্থ্য সুরক্ষার নিয়ম মেনে এখানে চিকিৎসা দেয়া হচ্ছে। সেই সঙ্গে তাদেরকে ওষুধ, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার প্রদান করা হচ্ছে। এ সেবা পেয়ে তারা উচ্ছাসিত প্রশংসা করেন।
যশোর সেনানিবাসের ১২ ফিল্ড রেজিমেন্টরী আর্টিলারীর মেজর নাজমুন নাহার জানান, সেনা প্রধানের নির্দেশে করোনা কালে গর্ভবতী নারীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে আমরা এ কর্মসূচি বাস্তবায়ন করছি । উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তারা এ কর্মকান্ডে অংশগ্রহণ করতে পেরে গর্ববোধ করছেন।সেই সঙ্গে স্থানীয় সিভিল প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

মাগুরায় প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেফতার ‘বৈষম্যবিরোধী’ দুই নেতা কারাগারে

মাগুরাতে ১১ ইটভাটায় অভিযানে ২৫ লাখ ১০ হাজার জরিমানা

মাগুরায় ‘গরুচোর’ সন্দেহে গণপিটুনিতে সাইপ্রাস ফেরত ব্যক্তি নিহত

মাগুরার শালিখায় অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ

মাগুরায় সড়ক দুর্ঘটনায় ছোট ভাই নিহত, আহত বড় ভাই

মাগুরার নহাটা বাজার বণিক সমিতি নির্বাচন সম্পন্ন: সভাপতি মনির-মুস্তাফিজ সম্পাদক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।