সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মাগুরায় ফ্রী ফায়ার গেম কে কেন্দ্র করে কিশোরের আত্মহত্যা | চ্যানেল খুলনা

মাগুরায় ফ্রী ফায়ার গেম কে কেন্দ্র করে কিশোরের আত্মহত্যা

মাগুরা সদরের পারনান্দুয়ালী গ্রামে ফ্রী ফায়ার গেম খেলার জন্য নতুন ফোন কিনে না দেওয়ায় আমির হামজা রাতুল(১৮) নামে এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে একই এলাকার স্বর্ণ ব্যবসায়ী মোঃ ফরিদ মন্ডলের ছোট পুত্র।

গতকাল (৬ জুন) সোমবার মধ্যরাতে তার নিজের শয়নকক্ষে ফ্যানের সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে।

নিহতের পরিবার সূত্রে জানাযায়, আমির হামজা রাতুল অনেকদিন যাবত তার নিজের ব্যবহৃত অ্যান্ড্রয়েড মোবাইল ফোন দিয়ে ফ্রি ফায়ার গেম খেলতো। এবং প্রায় সে ফ্রি ফায়ার গেম খেলার কারণে বাসার বাইরে থাকত। অনেক সময় তাকে বিভিন্ন জায়গা খোঁজ করেও পাওয়া যেত না। হঠাৎ গত দুই তিন দিন আগে তার ব্যবহৃত মোবাইল ফোনটি নষ্ট হয়ে যায়। এবং পরিবারকে নতুন মোবাইল ফোন কিনে দেওয়ার জন্য বিভিন্নভাবে চাপ দিতে থাকে। পরিবার ফোন কিনে দেবে আশ্বস্ত করেছে এবং সময় চেয়েছে কিন্তু সে তার সিদ্ধান্তে অটল থেকে ধৈর্য ধারণ না করে গেম খেলার নেশায় আসক্ত হয়ে গত সোমবার মধ্যরাতে নিজের ঘরে ফ্যানের সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

এ ঘটনায় এলাকার অভিভাবকেরা তাদের সন্তানদেরকে নিয়ে খুবই দুশ্চিন্তাগ্রস্ত ও এই ফ্রি ফায়ার গেম যেন কিশোরদের হাতে না আসতে পারে, এবং কোন বাবা মা যেন সন্তানহারা না হয় সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি বিশেষভাবে অনুরোধ জানান।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

মাগুরাতে ১১ ইটভাটায় অভিযানে ২৫ লাখ ১০ হাজার জরিমানা

মাগুরায় ‘গরুচোর’ সন্দেহে গণপিটুনিতে সাইপ্রাস ফেরত ব্যক্তি নিহত

মাগুরার শালিখায় অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ

মাগুরায় সড়ক দুর্ঘটনায় ছোট ভাই নিহত, আহত বড় ভাই

মাগুরার নহাটা বাজার বণিক সমিতি নির্বাচন সম্পন্ন: সভাপতি মনির-মুস্তাফিজ সম্পাদক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদীর উপর হামলার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।