সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মাগুরায় জেলা আওয়ামীলীগের সম্মেলনে সভাপতি-আ.ফ.ম ফাত্তাহ, সম্পাদক-পঙ্কজ কুন্ডু | চ্যানেল খুলনা

মাগুরায় জেলা আওয়ামীলীগের সম্মেলনে সভাপতি-আ.ফ.ম ফাত্তাহ, সম্পাদক-পঙ্কজ কুন্ডু

বাংলাদেশ আওয়ামী লীগ মাগুরা জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ২০২২ ঐতিহাসিক নোমানী ময়দানে অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৪ ই মে শনিবার সকাল ১১ টায় বীর মুক্তিযোদ্ধা আফম আবদুল ফাত্তাহ এর সভাপতিত্বে সম্মেলনের ভার্চুয়ালি শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জনাব কাজী জাফরউল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন, সংসদ সদস্য গ্লোরিয়া সরকার ঝর্ণা, বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য পারভীন জামান কল্পনা, স্থানীয় সংসদ সদস্য মাগুরা-১ এডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরা -২ আসনের সংসদ সদস্য এডভোকেট বীরেন শিকদার প্রমুখ।

এ সময় জেলা আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মীরা এবং বিভিন্ন স্কুল কলেজ এর ছাত্র ছাত্রীরা সম্মেলনের মাঠে এসে সমবেত হন।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ মাগুরা জেলা আওয়ামী লীগের সর্বোচ্চ পদে সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ এবং সাধারণ সম্পাদক পদে দ্বিতীয়বারের মতো পঙ্কজ কুমার কুন্ডু কে নির্বাচিত ঘোষণা করেন।
উল্লেখ্য দীর্ঘ ৭ বছর পর কাঙ্খিত জেলা আওয়ামীলীগের এই সম্মেলন সফলভাবে সম্পন্ন করতে পেরে আনন্দে উচ্ছ্বসিত জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

মাগুরাতে ১১ ইটভাটায় অভিযানে ২৫ লাখ ১০ হাজার জরিমানা

মাগুরায় ‘গরুচোর’ সন্দেহে গণপিটুনিতে সাইপ্রাস ফেরত ব্যক্তি নিহত

মাগুরার শালিখায় অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ

মাগুরায় সড়ক দুর্ঘটনায় ছোট ভাই নিহত, আহত বড় ভাই

মাগুরার নহাটা বাজার বণিক সমিতি নির্বাচন সম্পন্ন: সভাপতি মনির-মুস্তাফিজ সম্পাদক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদীর উপর হামলার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।