সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মাগুরায় কৃষকদলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি | চ্যানেল খুলনা

মাগুরায় কৃষকদলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে মাগুরায় বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মাগুরা জেলা কৃষক দলের আয়োজনে বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে শহরের ভায়না মোড়স্হ বিএনপি অফিস চত্বর থেকে র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে। রেলিতে হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। রেলি শেষে একই স্থানে পথসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও মাগুরা জেলা কৃষকদলের আহ্বায়ক রুবাইয়াত হোসেন খান।

জেলা কৃষকদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম হীরার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সাবেক বিএনপির এমপি প্রার্থী মনোয়ার হোসেন খান। এ ছাড়াও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন, সদর থানা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন, পৌর বিএনপির আহবায়ক কিজিল হাসান খান প্রমূখ।

এসময় বক্তারা ফ্যাসিস্ট হাসিনা সরকারের ষড়যন্ত্রকারী দোসরদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানান।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

মাগুরায় প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেফতার ‘বৈষম্যবিরোধী’ দুই নেতা কারাগারে

মাগুরাতে ১১ ইটভাটায় অভিযানে ২৫ লাখ ১০ হাজার জরিমানা

মাগুরায় ‘গরুচোর’ সন্দেহে গণপিটুনিতে সাইপ্রাস ফেরত ব্যক্তি নিহত

মাগুরার শালিখায় অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ

মাগুরায় সড়ক দুর্ঘটনায় ছোট ভাই নিহত, আহত বড় ভাই

মাগুরার নহাটা বাজার বণিক সমিতি নির্বাচন সম্পন্ন: সভাপতি মনির-মুস্তাফিজ সম্পাদক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।