সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মাগুরায় এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের পরীক্ষা সামগ্রী বিতরণ | চ্যানেল খুলনা

মাগুরায় এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের পরীক্ষা সামগ্রী বিতরণ

আসন্ন ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে পরীক্ষাসামগ্রী বিতরণ ও সংবর্ধনা প্রদান করেছে মাগুরা জেলা ছাত্রদল। শনিবার বিকাল ৪টায় মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের হল রুমে কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলামের সহযোগিতায় প্রায় ৩০০ শিক্ষার্থীকে কলম, পেনসিল, স্কেলসহ বিভিন্ন শিক্ষাসামগ্রী উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহম্মেদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান, যুগ্ম আহ্বায়ক ফারুকুজ্জামান ফারুক, আলমগীর হোসেন প্রমুখ।

জেলা বিএনপির আহ্বায়ক আলী আহম্মেদ বলেন, “ছাত্রসমাজ জাতির ভবিষ্যৎ, তাদের সুশিক্ষিত ও সচেতন করে গড়ে তুলতেই এই ক্ষুদ্র প্রয়াস। বিএনপি সবসময় শিক্ষার মান উন্নয়নে পাশে ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে।

জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান বলেন, “বর্তমান সরকারের শিক্ষা ব্যবস্থার দুর্বলতার বিরুদ্ধে ছাত্রদল ইতিবাচক ভূমিকা রাখছে। আজকের শিক্ষার্থীরাই আগামীতে সঠিক নেতৃত্ব দেবে- ছাত্রদলের পক্ষ থেকে নেয়া এই উদ্যোগকে তিনি স্বাগত জানান।

কলেজ শাখা ছাত্রদলের যুগ্ন আহবায়ক শফিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে জেলা ছাত্রদল বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডের মাধ্যমে তরুণ সমাজকে উৎসাহিত করে আসছে। এবং ভবিষ্যতেও শিক্ষার মান উন্নয়নে কাজ করবে ছাত্রদলের নেতাকর্মীরা।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

মাগুরায় প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেফতার ‘বৈষম্যবিরোধী’ দুই নেতা কারাগারে

মাগুরাতে ১১ ইটভাটায় অভিযানে ২৫ লাখ ১০ হাজার জরিমানা

মাগুরায় ‘গরুচোর’ সন্দেহে গণপিটুনিতে সাইপ্রাস ফেরত ব্যক্তি নিহত

মাগুরার শালিখায় অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ

মাগুরায় সড়ক দুর্ঘটনায় ছোট ভাই নিহত, আহত বড় ভাই

মাগুরার নহাটা বাজার বণিক সমিতি নির্বাচন সম্পন্ন: সভাপতি মনির-মুস্তাফিজ সম্পাদক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।