সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মাগুরায় আনন্দ মিছিল করেছে ছাত্রদল | চ্যানেল খুলনা

মাগুরায় আনন্দ মিছিল করেছে ছাত্রদল

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-সভাপতি খুলনার কৃতিসন্তান আলহাজ্ব রফিকুল ইসলাম বকুল জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক মনোনীত হওয়ায় আনন্দ মিছিল করেছে মাগুরা জেলা ছাত্রদল। সাবেক ছাত্রনেতা আলহাজ্ব রফিকুল ইসলাম বকুল খুলনা-৪ আসনের সংসদ নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী ছিলেন।

শুক্রবার দুপুরে ছাত্রদলের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে ভায়নার মোড়ে গিয়ে সংক্ষিপ্ত এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় সমাবেশে উপস্থিত জেলা ছাত্রদলের সংগ্রামী সাধারণ সম্পাদক এস,এম,আবু তাহের সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক ফাহিম মুন্তাছির শান্ত, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক জনি মোল্যা, থানা ছাত্রদলের আহবায়ক মাহফুজ হাসান, পৌর ছাত্রদলের সদস্য সচিব নবীর, মোহাম্মাদপুর থানা ছাত্রদলের সদস্য সচিব রজব আলী, শ্রীপুর থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ হাসানসহ নেতৃবৃন্দ তাকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

মাগুরাতে ১১ ইটভাটায় অভিযানে ২৫ লাখ ১০ হাজার জরিমানা

মাগুরায় ‘গরুচোর’ সন্দেহে গণপিটুনিতে সাইপ্রাস ফেরত ব্যক্তি নিহত

মাগুরার শালিখায় অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ

মাগুরায় সড়ক দুর্ঘটনায় ছোট ভাই নিহত, আহত বড় ভাই

মাগুরার নহাটা বাজার বণিক সমিতি নির্বাচন সম্পন্ন: সভাপতি মনির-মুস্তাফিজ সম্পাদক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদীর উপর হামলার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।