সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মাকে বাঁচাতে বিত্তবানদের সহায়তা চায় দিন মজুর রফিকুল ইসলাম | চ্যানেল খুলনা

মাকে বাঁচাতে বিত্তবানদের সহায়তা চায় দিন মজুর রফিকুল ইসলাম

বাগেরহাট প্রতিনিধিঃ মাকে বাঁচাতে বিত্তবানদের সহযোগীতা চান দিন মজুর মো. রফিকুল ইসলাম। ২৭ বছর আগে ৭টি সন্তান নিয়ে বিধবা হওয়া আম্বিয়া বেগম (৬৫) ৩মাস যাবৎ চিকিৎসার জন্য ঘুরেছেন।ইতোমধ্যে তার দুইটি সন্তানের মৃত্যু হয়েছে। এখন মেয়ে এক ছেলে রয়েছে। একমাত্র ছেলে মো. রফিকুল ইসলাম মায়ের চিকিৎসা ইতোমধ্যে ধারদেনা করে চালালেও এখন আর পারছেন না।বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আবাসিক সার্জন ডা. বিপ্লব বিশ^াসের তত্বাবধানে চিকিৎসা চলছে। তার গলার টিউমার অপারেশনের জন্য প্রায় একলক্ষ টাকা প্রয়োজন।
কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নের চরসোনাকুর গ্রামের মৃত আ.মান্নান শেখের ছেলে দরিদ্র দিন মজুর মো. রফিকুল ইসলাম তার মায়ের চিকিৎসার জন্য বিত্তবানদের সহায়তার জন্য মানুষের দারে দারে ঘুরছেন।
মো. রফিকুল ইসলাম জানায়, গত ৩মাস আগে তার মা আম্বিয়া বেগমের গলায় ছোট একটি ফোঁড়ার মত দেখা দেয়। এরপর এর আকার বাড়তে থাকে এখন পুরো গলা জুরে টিউমারটি বড় হয়ে গেছে, এর চিকিৎসায় ইতোমধ্যে ৪০ হাজার টাকা খরচ কওে ফেলেছে।দরিদ্র এ দিনমজুরের পক্ষে মায়ের চিকিৎসা করানো অসম্ভব হয়ে পড়েছে। এজন্য বিত্তবান, জনপ্রতিনিধিদের সহায়তা চেয়েছেন। টাকা পাঠানো ও যোগাযোগের জন্য ছেলে মো. রফিকুল ইসলাম ০১৯২৭৬৪৩৪৯৭।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

কোস্ট গার্ডের অভিযানে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার

ফকিরহাটে খাল খনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।