সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মাকে কুপিয়ে জখমের অভিযোগে ছেলের বিরুদ্ধে মামলা | চ্যানেল খুলনা

মাকে কুপিয়ে জখমের অভিযোগে ছেলের বিরুদ্ধে মামলা

পটুয়াখালীর দুমকিতে বৃদ্ধ মাকে কুপিয়ে জখমের অভিযোগে ছেলেসহ তিনজনকে আসামি করে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে আহত মা থানায় মামলাটি করেন। এর আগে গত ৩০ মার্চ উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ড এলাকায় ওই মাকে কুপিয়ে আহত করে অভিযুক্ত ছেলে।

ভুক্তভোগী মায়ের নাম রাজিয়া বেগম। তিনি শ্রীরামপুর ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ড এলাকার মৃত আজিজ হাওলাদার স্ত্রী।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ ২৬ বছর ধরে মা রাজিয়া বেগমকে খাবার ও ভরপোষণ দেন না ছেলে আব্দুল জলিল হাওলাদার। বাধ্য হয়ে মেয়ে আছিয়ার বাড়িতে আশ্রয় নেন তিনি। মেয়ের শ্বশুর বাড়ি পাশাপাশি হওয়ায় প্রায়শ জমিজমা নিয়ে ছেলের সঙ্গে রাজিয়া বেগমের বাগবিতণ্ডা হতো।

গত ৩০ মার্চ দুপুরে আব্দুল জলিলের ছেলে ইমরান (২৫) বিনা অপরাধে এক টমটম চালককে মারধর করে। বিষয়টি মোবাইলে ধারণ ও প্রতিবাদ করেন মেয়ের ঘরের নাতনি আসমা আক্তার (৩০)। এ ঘটনায় আসমাকে মারধর করে ইমরান। আসমার চিৎকারে নানী রাজিয়া বেগম, তার মেয়ে আছিয়া বেগম ও আসমার ফুফু এগিয়ে আসে। এ সময় ইমরান, তার বাবা জলিল ও মা কাজল তাদের ওপর হামলা চালায়।

একপর্যায়ে উভয় পক্ষই সংঘর্ষে জড়িয়ে পরেন। এ সময় ছেলে জলিলের শাবলের আঘাতে আহত হন মা রাজিয়া বেগম। শাবলের আঘাতে আহত হন আসমার ফুফু মোমেলাও। মাথা ফেটে যায় ইমরানেরও। তার বাবা জলিলের চোখে আঘাত লাগে।

এ ঘটনায় বৃহস্পতিবার মা রাজিয়া বেগম বাদী হয়ে ছেলে আব্দুল জলিল, নাতি ইমরার ও ছেলের বৌ কাজলের নামে মামলা করেন। অন্যদিকে নাতি ইমরান বাদী হয়ে ফুফা তৌফিক জমাদ্দারসহ পাঁচজনকে আসামি করে মামলা করেন।

দুমকি থানা ওসি মো. জাকির হোসেন বলেন, ‘এ ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। আমাদের তদন্ত চলমান রয়েছে।’

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

কাঁঠালিয়ায় ইয়াবা কারবারি যুবলীগের সদস্যের কামড়ে এসআই আহত

সৌদিতে সড়ক দুর্ঘটনা, বাড়িতে ফিরেছে আহত ফাইজা

গোপালগঞ্জে দুই পক্ষে সংঘর্ষে নিহত ১, আহত ১১

বগুড়া-৬ উপ-নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় জুবাইদা, জাইমা ও শর্মিলা

হাতকড়া পরে মায়ের জানাজায় দুই ছেলে

নওগাঁয় বিয়ে বাড়িতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।