সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে খুলনা সিটি কর্পোরেশনের কর্মসূচি | চ্যানেল খুলনা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে খুলনা সিটি কর্পোরেশনের কর্মসূচি

যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২১ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে খুলনা সিটি কর্পোরেশন কর্তৃক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৭টায় গল্লামারী স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, সকাল ৯টায় নগর ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন, সকাল সোয়া ৯টায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সকাল সাড়ে ১০টায় আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং বিকাল ৪টায় খুলনা জেলা ষ্টেডিয়ামে কেসিসি বনাম জেলা প্রশাসনের মধ্যে প্রীতি ফুটবল প্রতিযোগিতা। এছাড়া সূর্য্যােদয়ের সাথে সাথে পাবলিক হল, নগর ভবন, খালিশপুর শাখা অফিস ও ওয়ার্ড অফিসসমূহে জাতীয় পতাকা উত্তোলন এবং নগর ভবনসহ কেসিসি’র সকল স্থাপনা আলো দ্বারা সজ্জিত করা হয়েছে।-সংবাদ বিজ্ঞপ্তি

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।