সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মহানবী (সাঃ)-কে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে মোল্লাহাটে বিক্ষোভ মিছিল | চ্যানেল খুলনা

মহানবী (সাঃ)-কে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে মোল্লাহাটে বিক্ষোভ মিছিল

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ ফ্রান্সে মহানবী (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করায় বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কওমী ওলামায়ে কেরাম পরিষদ এর আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০.৩০ সময় মোল্লাহাটের বোয়ালিয়া বাসস্ট্র্যান্ডের খুলনা-মাওয়া মহাসড়কে দলে দলে ধর্মপ্রাণ মুসল্লিরা বিক্ষোভ মিছিল নিয়ে প্রতিবাদ সমাবেশে অংশ গ্রহন করেন। ঘন্টাব্যাপি এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে হাজার হাজার মুসল্লিরা অংশ গ্রহন করেন। মিছিল শেষে প্রতিবাদ সভায় মোল্লাহাট কওমী ওলামে কেরাম এর সভাপতি ও উদয়পুর হালিমিয়া মাদ্রাসার মুহতামিম হাঃ মাওলানা আহম্মদ ইকবাল এর সভাপতিত্বে উপস্থিল ছিলেন ও বক্তব্যদেন উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, বড়ঘাট কবরস্থান মাদ্রাসার মুহতামিম হাঃ মাওলানা হাফিজুর রহমান, কাচনা দারিয়ালা মাদ্রাসার মুহতামিম হাঃ মাওলানা আব্দুল্লাহ ও হাঃ মাওলানা হেদায়েত উল্লাহ প্রমূখ।

বক্তারা এসময় ফ্রান্সের সকল পন্য বয়কটের আহবান জানিয়ে বিশ্বের মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। তারা বলেন অবিলম্বে ফ্রান্সের প্রধাম মন্ত্রীকে মুসলিম জাতীর কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। অন্যথায় এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ সারা দেশে চলবে। পরে বিশ্বশান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

বাড়ির ভিতরে প্রবেশ করে বাবার সামনে যুবককে গুলি করে হত্যা

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

কোস্ট গার্ডের অভিযানে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।