সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মসজিদে তারাবিহ পড়া যাবে ১২ জন মুসল্লি নিয়ে | চ্যানেল খুলনা

মসজিদে তারাবিহ পড়া যাবে ১২ জন মুসল্লি নিয়ে

চ্যানেল খুলনা ডেস্কঃ করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতিতে ১০ জন মুসল্লি ও দুজন হাফেজসহ মোট ১২ জনের অংশগ্রহণে রমজান মাসে মসজিদে এশা ও তারাবিহ নামাজ আদায় করা যাবে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী শনি বা রোববার (২৫ বা ২৬ এপ্রিল) দেশে সিয়াম সাধনার মাস রমজান শুরু হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে ১০ জন মুসল্লি, দুজন হাফেজসহ মোট ১২ জনের অংশগ্রহণে রমজান মাসে মসজিদে এশা ও তারাবিহ নামাজ আদায়ের সুযোগ থাকবে। এর সঙ্গে ইতোপূর্বে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জারি করা মসজিদে জুমা ও জামাত বিষয়ক নির্দেশনা কার্যকর থাকবে।
এছাড়া রমজান মাসে ইফতার মাহফিলের নামে কোনো ধরনের অনুষ্ঠানের আয়োজন করা যাবে না। এ বিষয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বিস্তারিত নির্দেশনাসহ আগামীকাল শুক্রবার (২৪ এপ্রিল) একটি সার্কুলার জারি করবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকরা প্রার্থী হতে পারবেন না, ইসির সুপারিশ

সীমান্তে প্রযুক্তিনির্ভর নজরদারি, জনবল ও আধুনিক অস্ত্র বাড়ানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার

‘শাসক নয়, সেবক হতে হবে’, সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থাকার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর

দেশে হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৮০

নৌবাহিনী প্রধান হলেন রিয়ার এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।