সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মরহুম যুবনেতা লাভলুর পরিবারকে সহায়তা করার জন্য পুলিশের প্রতি বিএনপির আহবান | চ্যানেল খুলনা

মরহুম যুবনেতা লাভলুর পরিবারকে সহায়তা করার জন্য পুলিশের প্রতি বিএনপির আহবান

খানজাহান আলি থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মরহুম দিদারুল ইসলাম লাভলুর পরিবারকে ভয়ভীতি প্রর্দশন ও হয়রানির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (১০ জুন) প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, অভিভাবকহারা অসহায় পরিবারকে দিনের পর দিন একটি মহল হয়রানি করছে। ভুক্তভোগীরা থানা পুলিশকে বিষয়টি জানালেও পুলিশের উদাসিনতার কারনে পরিবারটি হয়রানীমুক্ত হচ্ছেন না। নেতৃবৃন্দ পুলিশ প্রশাসনকে অসহায় পরিবারের পাশে দাড়ানো ও দুস্কৃতকারীদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি দাড় করানোর আহবান জানিয়েছেন।
বিবৃতিদাতারা হলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, এড. বজলুর রহমান, এড. এস আর ফারুক, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

ইসলামী ছাত্র আন্দোলন খুলনা মহানগরের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নে কল্যাণমূলক রাষ্ট্র গড়তে চায় বিএনপি

খুলনায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে কেসিসির ক্র্যাশ প্রোগ্রাম শুরু

কুয়েটের প্রাক্তন ছাত্র জোবায়ের আল নাহিয়ানের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শোক

বি.এল. কলেজ গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইফতার ও পুনর্মিলনী অনুষ্ঠিত

কটকা ট্র্যাজেডি: খুলনা বিশ্ববিদ্যালয় শোক দিবস আগামীকাল ১৩ মার্চ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।