সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মব-হামলা-ভাঙচুর একটা নীলনকশার অংশ: মির্জা ফখরুল | চ্যানেল খুলনা

মব-হামলা-ভাঙচুর একটা নীলনকশার অংশ: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানটসহ দেশের বিভিন্ন স্থানে মব তৈরি করে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনাকে তারা দেশকে অস্থিতিশীল করার ‘নীলনকশার’ একটা অংশ বলে মনে করছেন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

বিএনপি ওসমান হাদিকে হত্যার ঘটনার তীব্র নিন্দা জানায় উল্লেখ করে ফখরুল বলেন, এই ঘটনাটিকে কেন্দ্র করে দেশে ‘মব, হামলা, ভাঙচুর- এগুলো একটা ব্লু প্রিন্টের (নীলনকশা) অংশ বলেই আমরা মনে করি।’

এসব কর্মকাণ্ডেরা মাধ্যমে বাংলাদেশে ‘উগ্রবাদকে প্রতিষ্ঠার চেষ্টা’ করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

ফখরুল বলেন, ‘তবে বাংলাদেশে জোর করে চাপিয়ে, মব সৃষ্টি করে কিছু করা যাবে না। কারণ বাংলাদেশের উদার সংস্কৃতিতে এটা সম্ভব না।’

এসব ঘটনাপ্রবাহকে ‘নির্বাচন ঠেকানোর অপচেষ্টা’ বলেও বিএনপি মনে করছে বলে জানান মির্জা ফখরুল।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের শ্রদ্ধা

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি ঘোষণা

সিঙ্গাপুরের হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস, শারীরিক অবস্থা স্থিতিশীল

অপারেশন থিয়েটারে মির্জা আব্বাস, মস্তিষ্কে অস্ত্রোপচার

রাষ্ট্রপতি ৩ কারণে অপরাধী, তাঁর বক্তব্য আমরা এই মহান সংসদে শুনতে পারি না: শফিকুর রহমান

খণ্ডিতভাবে ডেপুটি স্পিকার চাচ্ছি না, আমরা চাই প্যাকেজ: জামায়াত আমির

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।