সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মনোনয়ন প্রত্যাহার করলেন হ্যাটট্রিক করা মেয়র | চ্যানেল খুলনা

মনোনয়ন প্রত্যাহার করলেন হ্যাটট্রিক করা মেয়র

রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলেন টানা তিনবারের নির্বাচিত মেয়র শেখ মো. নিজাম।

মঙ্গলবার দুপুরে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন গোয়ালন্দ উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার নিজামউদ্দিন আহমেদের কার্যালয়ে গিয়ে তিনি তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

এ অবস্থায় আগামী ১৪ ফেব্রুয়ারির নির্বাচনে মেয়র পদে প্রার্থী থাকলেন আওয়ামী লীগ মনোনীত নজরুল ইসলাম মণ্ডল (নৌকা), জাতীয় পার্টি মনোনীত হেলাল মাহমুদ (লাঙ্গল) এবং স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়রের আপন ছোটভাই শেখ নজরুল (জগ)।

মনোনয়ন প্রত্যাহার করার বিষয়ে মেয়র শেখ মো. নিজাম বলেন, টানা তিনবার ১৯ বছর ধরে গোয়ালন্দ পৌরসভার মেয়র হিসেবে পৌরবাসীর সেবা করেছি। এবার মনোনয়ন জমা দিলেও কৌশলগত কারণে তা প্রত্যাহার করে নিয়েছি।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

সৌদিতে সড়ক দুর্ঘটনা, বাড়িতে ফিরেছে আহত ফাইজা

গোপালগঞ্জে দুই পক্ষে সংঘর্ষে নিহত ১, আহত ১১

বগুড়া-৬ উপ-নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় জুবাইদা, জাইমা ও শর্মিলা

হাতকড়া পরে মায়ের জানাজায় দুই ছেলে

নওগাঁয় বিয়ে বাড়িতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

বগুড়ায় চাঁদাবাজির মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।