সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদ উদযাপন | চ্যানেল খুলনা

মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদ উদযাপন

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), দক্ষিণ পূর্ব এশিয়ার ইন্দোনেশিয়া-মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে মুসলিমদের অন্যতম বৃহৎ উৎসব ঈদুল ফিতর। এ উপলক্ষে সোমবার (২ মে) সকালে এসব দেশের মুসল্লিরা বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঈদের নামাজ আদায় করেছেন।

গত শনিবার সৌদির আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। যার কারণে রোববার রমজান মাসের ৩০তম দিন পূর্ণ হয়। আর সোমবার এসব দেশে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।
মধ্যপ্রাচ্যের দেশগুলোর পাশাপাশি পশ্চিমা বিশ্বের বেশ কয়েকটি দেশেও আজ ঈদুল ফিতর উদযাপন করা হচ্ছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), অস্ট্রেলিয়া, কুয়েত, ইরাক, ইয়েমেন, মিশর, তিউনিশিয়া, সুদান, আলজেরিয়া, মৌরিতানিয়া, তুরস্ক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিরিয়াসহ বিশ্বের বহু দেশে সোমবার ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। এসব দেশে সোমবার সকালে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে।
অন্যদিকে বাংলাদেশের আকাশে রোববার ১৪৪৩ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে সোমবার ৩০ রোজা পূর্ণ হবে। এরপর মঙ্গলবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

এছাড়া ভারতেও রোববার শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে সোমবার পবিত্র রমজান মাসের ৩০তম রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসলমানরা। এরপর মঙ্গলবার দেশটির মুসল্লিরা পালন করবেন খুশির ঈদ।
একইসঙ্গে ইরান ও পাকিস্তানে রোববার শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় সোমবার দেশ দু’টিতে ৩০তম রমজান পালিত হচ্ছে এবং মঙ্গলবার ঈদুল ফিতর উদযাপিত হবে।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

বাংলাদেশের ‘ট্রাম্প মহিষ’ নিয়ে মজার প্রতিক্রিয়া জানাল ইরান

রাস্তায় সিসিটিভি বসিয়ে সেনা চলাচলের তথ্য পাকিস্তানে পাচার, পাঞ্জাবে গ্রেপ্তার একজন

সমৃদ্ধকৃত ইউরেনিয়াম ইরানেই থাকবে, মোজতবা খামেনির নির্দেশ

বেইজিং সফরে পুতিন: ২০ চুক্তি স্বাক্ষর, আরও ২০টির সম্ভাবনা

যুদ্ধের ক্ষতিপূরণসহ যুক্তরাষ্ট্রের কাছে যেসব দাবি জানিয়েছে ইরান

সরকারি টাকায় ডেটিং করে বেড়াচ্ছেন এফবিআইপ্রধান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।