সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মদের আইন বাস্তবায়ন করতে দেয়া হবে না- অধ্যক্ষ আ: আউয়াল | চ্যানেল খুলনা

মদের আইন বাস্তবায়ন করতে দেয়া হবে না- অধ্যক্ষ আ: আউয়াল

শুক্রবার (১৮ মার্চ) বিকাল ৩ টায় খুলনা মহানগরীর পাওয়ার হাউস মোড়ে ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগর কমিটির উদ্যোগে “তৃণমূল প্রতিনিধি সম্মেলন” ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগর সহ-সভাপতি মুফতি আব্দুর রহমান মিয়াজী’র সভাপতিত্বে ও নগর সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন মিয়ার পরিচালনায় প্রধান অতিথির আলোচনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আউয়াল।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুফতী মানসুর আহমদ সাকি, বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মুফতী আমানুল্লাহ, সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন, যুব আন্দোলন ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা জামিল আহমেদ, ইসলামী আন্দোলন নগর সদস্য শেখ হাসান ওবায়দুল করিম, নগর ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা হাফিজুর রহমান, যুব আন্দোলনের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মুফতি আমিরুল ইসলাম, জেলা যুব আন্দোলনের সভাপতি মোঃ মেহেদী হাসান, ইসলামী শ্রমিক আন্দোলন নগর সভাপতি আবুল কালাম আজাদ, ইসলামী ছাত্র আন্দোলন খুলনা জেলা সভাপতি এনামুল হাসান সাঈদ, মহানগর সহ-সভাপতি ইব্রাহিম ইসলাম আবির।
আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নগর জয়েন্ট সেক্রেটারী মুফতী ইমরান হোসাইন, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগর কমিটির যুগ্ন সম্পাদক আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস গাজী সুমন, মোঃ মামুনুর রশিদ, মোহাম্মদ নাজমুল ইসলাম, মোহাম্মদ আমজাদ হোসেন, আব্দুস সবুর, আলফাত হোসেন লিটন, আরিফুল ইসলাম, জাহাঙ্গীর আলম, মমিনুল ইসলাম নাসিব, নাজমুল হোসেন, হাবিবুল্লা মেসবাহ, আল আমিন শরীফ প্রমূখ।
প্রধান অতিথি বলেন, ৯০% মুসলমানের এই দেশে মদের আইন বাস্তবায়ন করতে দেয়া হবে না প্রয়োজনে রক্ত দেবো জান দিব আরেকটি সংগ্রাম করব তবুও মদের আইন এদেশে বাস্তবায়ন করতে দেয়া হবে না।
প্রধান অতিথি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করার আহ্বান জানান।
তিনি আগামী ৩১শে মার্চ ঢাকায় জাতীয় মহাসমাবেশ সফল করার জন্য সকলের প্রতি আহবান জানান।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হবে

খালিশপুরের ১০ নং ওয়ার্ডে মাওঃ মশিউর রহমানের পক্ষ থেকে ছিন্নমূলের মাঝে ঈদ উপহার বিতরণ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।