সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মতুয়া মহাসমাবেশে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী দেশের সকল জনগণ নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালন করছে | চ্যানেল খুলনা

মতুয়া মহাসমাবেশে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী দেশের সকল জনগণ নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালন করছে

চ্যানেল খুলনা ডেস্কঃ শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, বর্তমান সরকারের আমলেই দেশের সকল স্তরের জনগণ নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে ধর্মীয় উৎসব পালন করে যাচ্ছে। যা বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক দেশ হিসেবে বিশ্ব সভায় সুপ্রতিষ্ঠিত করেছে।
তিনি আজ (শুক্রবার) দুপুরে খুলনার আড়ংঘাটা রংপুর কালিবাটি মাতৃমন্দির চত্ত্বরে মতুয়া মহাসমাবেশ ও গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দেশের উন্নয়ন করতে হবে। যে কোন ধর্মীয় উৎসব সকলের মাঝে সম্প্রীতি বন্ধনের সৃষ্টি করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন করে দেশে শান্তি প্রতিষ্ঠা করেছে। বর্তমানে দেশে আইনশৃঙ্খলা অনেক ভাল অবস্থানে রয়েছে। ধর্মকে ব্যবহার করে যারা জঙ্গিবাদ, সন্ত্রাসী তৎপরতা অথবা অসৎ কাজ চালাবে তাদের এদেশে ঠাঁই হবে না। দেশকে আরো সামনে এগিয়ে নিতে তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন খুলনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ সাজ্জাদুর রহমান লিংকন, রংপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রামপ্রসাদ জোদ্দার ও ডুমুরিয়া উপজেলার মতুয়া মিশনের সভাপতি হরিপদ ধর প্রমুখ। সমাবেশ উদ্বোধন করেন মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটির সভাপতি পদ্মনাভ ঠাকুর। সভাপতিত্ব করেন ১২ নম্বর রংপুর ইউনিয়ন পরিষদের সদস্য সঞ্জয় মল্লিক। এসময় হাজার হাজার মতুয়া বক্তরা উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।