সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ভ্রাম্যমাণ আদালতের মামলায় জামিন পেলেন ইরফান | চ্যানেল খুলনা

ভ্রাম্যমাণ আদালতের মামলায় জামিন পেলেন ইরফান

ঢাকা: সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩০ নম্বর ওয়ার্ডের (বরখাস্ত) কাউন্সিলর ইরফান সেলিম ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়া দুই মামলায় জামিন পেয়েছেন। ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তার জামিন মঞ্জুর করেন।

মঙ্গলবার (৫ জানুয়ারি) ইরফান সেলিমের আইনজীবী শ্রী প্রাণনাথ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আমরা ভ্রাম্যমাণ আদালতের সাজার বিরুদ্ধে আপিল করেছিলাম। মাদক সংক্রান্ত অভিযোগের সাজায় আজ জামিন দিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং ওয়াকিটকি রাখার দায়ে দেওয়া সাজায় ৩ জানুয়ারি একইবাবে তিনি জামিন পেয়েছেন।

মদ্যপান ও অবৈধ ওয়াকিটকি ব্যবহার করার দু’টি অভিযোগে গত ২৬ অক্টোবর ইরফান সেলিম ও তার দেহরক্ষী মো. জাহিদকে এক বছর করে কারাদণ্ড দেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

মদ্যপান ও অবৈধ ওয়াকিটকি ব্যবহারের দায়ে ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদকে র‌্যাব সদর দফতরের তৎকালীন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম এই সাজা দেন।

এদিকে ইরফান সেলিমকে অব্যাহতির সুপারিশ করে সোমবার অস্ত্র ও মাদক মামলায় চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ।

গত ২৫ অক্টোবর রাতে ধানমন্ডিতে নৌবাহিনীর কর্মকর্তা লেফট্যানেন্ট ওয়াসিম খানকে মারধর করেন সংসদ সদস্য হাজী সেলিমের গাড়িতে থাকা লোকজন। পরদিন ধানমন্ডি থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই নৌবাহিনীর কর্মকর্তা। মামলায় ইরফান সেলিমসহ চারজনকে গ্রেফতার করে পুলিশ। তারা এখন কারাগারে রয়েছেন।

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

খুলনায় যুবকের দুই হাতের কব্জি কেটেছে সন্ত্রাসীরা

খুলনায় আ’লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

রিকশায় বসা হাদিকে গুলি করে মোটরসাইকেলে আসা দুই যুবক

খুলনায় ১২ মামলার আসামি সন্ত্রাসী ‘চিংড়ি পলাশ’ যশোরে গ্রেপ্তার

নির্বাচনে নেতা-কর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

খুলনায় জোড়া হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।