সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ভোমরা ইমিগ্রেশন চেকপোষ্টে করোনা সতর্কতা জোরদার | চ্যানেল খুলনা

ভোমরা ইমিগ্রেশন চেকপোষ্টে করোনা সতর্কতা জোরদার

দেশে হঠাৎ করেই করোনা ভাইরাস (কেভিট ১৯) বেরে গেছে তাই করোনা সংক্রমন প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন চেকপোষ্টে করোনা সতর্কতা জোরদার করা হয়েছে। ভারতে যাতায়াতকারীদের স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি করা হচ্ছে তথ্য সংরক্ষণও।

ভোমরা ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক তুফান দুলাল মন্ডল জানান, পর্যটক ভিসা বন্ধ থাকায় ভোমরা ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে ভারত ও বাংলাদেশে যাতায়াতকারি পাসপোর্টধারী যাত্রীর সংখ্যা আগের তুলনায় একণ খুবই কম। তবে বর্তমানে প্রতিদিন পাসপোর্টধারী প্রায় ৩০০ জন যাত্রী ভারতে যাতায়াত করে থাকেন। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী এখানে মেডিকেল টিম কাজ করছে।

এদিকে, স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বাড়তি সতর্কতার পাশাপাশি মাস্ক পরা, হাত ধোয়া এবং সামাজিক দূরত্ব বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হলেও অনেক যাত্রী ও নিরাপত্তাকর্মীদের মধ্যে সচেতনতার ঘাটতি দেখা যাচ্ছে। চেকপোস্টে প্রবেশ ও প্রস্থানকারী যাত্রীদের অনেকেই স্বাস্থ্যবিধি মানছেন না। বিশেষ করে মাস্ক ব্যবহারে তাদের তেমন আগ্রহ দেখা যাচ্ছে না। বজায় রাখছেন না সামাজিক দূরত্বও।

ভোমরা ইমিগ্রেশন চেকপোষ্টে করোনা ভাইরাস এর স্ক্রিনিং কার্যক্রমে স্থাপিত মেডিকেল টিমে দায়িত্বরত স্বাস্থ্য সহকারী মো. মনিরুজ্জামান বলেন, বুধবার সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত ৬০ জন যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। মঙ্গলবার আমরা ৮২ জনকে পরীক্ষা করেছি। পাশাপাশি যাত্রীদের নাম, পাসপোর্ট নম্বর এবং স্বাস্থ্য পরীক্ষার তথ্য সংরক্ষণ করা হচ্ছে।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় গ্রীনহাউজের প্রভাবে বৈশ্বিক উষ্ণায়নের উপর আলোচন

তালায় প্রীতি ঢালী খেলায় দর্শকদের ঢল

তালায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

তালায় উত্তরণের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

তালায় ৩ পুরুষের বসতভিটায় বাড়িঘর ভাঙচুর, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরির অভিযোগ

তালায় ২য় শ্রেণির ছাত্রীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষক অবরুদ্ধ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।