সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ভূমিসেবা সকলের দোরগোড়ায় পৌঁছে দিতে ডিজিটালাইজ করা হয়েছে | চ্যানেল খুলনা

ভূমিসেবা সকলের দোরগোড়ায় পৌঁছে দিতে ডিজিটালাইজ করা হয়েছে

আধুনিক বাংলাদেশ বিনির্মাণের অন্যতম ক্ষেত্র হলো জনবান্ধব ভূমিসেবা জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। ২৫ মে থেকে ২৭ মে, ২০২৫ পর্যন্ত সারা দেশের ন্যায় খুলনা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু হয়েছে। এ উপলক্ষ্যে রোববার (২৫ মে) দুপুরে খুলনা সার্কিট হাউজের সম্মেলনকক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।

প্রেস কনফারেন্সে খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ ফিরোজ শাহ জানান, ভূমিসেবা সকলের দোরগোড়ায় পৌঁছে দিতে ডিজিটালাইজ করা হয়েছে। ভূমির ই-নামজারির আবেদনসহ এর নিষ্পত্তি অনলাইনের মাধ্যমে সহজে সমাধান হচ্ছে। তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণে বর্তমান অন্তবর্তীকালীন সরকারের নিদের্শনায় সকল নাগরিক এ জনবান্ধব ভূমিসেবার কর্মপরিকল্পনার সুফল ভোগ করবে।

প্রেস কনফারেন্সে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: আক্তার হোসেন-সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন। খুলনা বিভাগীয় প্রশাসন এ প্রেস কনফারেন্সের আয়োজন করেন।

খুলনা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে তিন দিনব্যাপী ভূমি মেলায় সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আটটি স্টলে থাকছে ভূমিসেবা স্টল, অডিও-ভিডিও উপস্থাপনা, তথ্যবহুল বুকলেট বিতরণ, কুইজ প্রতিযোগিতা, গণশুনানি, মতামত ও পরামর্শ গ্রহণ, ভূমি আড্ডা ও সেমিনার। জেলা প্রশাসকের কার্যালয়ের এলএ শাখা ও রেকর্ডরুম, জরিপ এবং রেজিস্ট্রেশন সংক্রান্ত সেবা প্রদান করা হবে। এছাড়া দেশের যে কোন প্রান্তের নাগরিকরা এই মেলা থেকে ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারির আবেদনসহ অন্যান্য ডিজিটাল সেবা গ্রহণ করতে পারবেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত

দিঘলিয়ায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গোলাবারুদ ও ককটেলসহ আটক ৭

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।