সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ভাড়া বাড়ির প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার কেন্দ্র দেওয়া হবে না | চ্যানেল খুলনা

ভাড়া বাড়ির প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার কেন্দ্র দেওয়া হবে না

ভাড়া বাড়িতে গড়ে তোলা শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার কেন্দ্র দেওয়া হবে না। স্থায়ী ভবনে নির্মিত প্রতিষ্ঠানে নতুন কেন্দ্র স্থাপন বা পরিবর্তনের জন্য আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে বলা হয়েছে।

সোমবার (৮ ফেব্রুয়ারি) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুর ইসলামের সই করা এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, আসন্ন ২০২১ সালে এসএসসি পরীক্ষার নতুন কেন্দ্র স্থাপন এবং কেন্দ্র পরিবর্তনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র আগামী ১৮ ফেব্রুয়ারি ঢাকা বোর্ডে পাঠাতে হবে। প্রস্তাবিত কেন্দ্রের প্রধান শিক্ষক বিদ্যালয়ের নিজস্ব প্যাডে আবেদন করবেন। নতুন কেন্দ্রের জন্য আবেদনে ৩ হাজার টাকা সোনালী ব্যাংকের মাধ্যমে জমা দিতে হবে। ফি জমা দেয়ার রশিদ আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।

বলা হয়েছে, যেসব শিক্ষাপ্রতিষ্ঠান ভাড়া বাড়িতে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে, সেসব কেন্দ্রের জন্য তাদের আবেদন করার প্রয়োজন নেই। ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে নতুন কেন্দ্র বা পরিবর্তনের নির্ধারিত ছক ডাউনলোড করে পূরণ করা ছকে আবেদনপত্রের সঙ্গে জমা দিতে বলা হয়েছে।

এ ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার পরিদর্শন প্রতিবেদন জেলা প্রশাসকের মাধ্যমে পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে পাঠাতে হবে। প্রস্তাবিত কেন্দ্রটি বোর্ডের অনুমোদন পেলে পার্শ্ববর্তী যেসব শিক্ষাপ্রতিষ্ঠান সেই কেন্দ্রে পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক সেসবি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের নিজস্ব প্যাডে সুস্পষ্ট ঘোষণাসহ সম্মতিপত্রের মূল কপি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।

আরো উল্লেখ করা হয়েছে, নির্ধারিত সময়ের পর পরীক্ষার কেন্দ্রের জন্য আবেদনপত্র নেওয়া হবে না। এর আগে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান এসএসসি পরীক্ষা ২০২০ সালের নতুন কেন্দ্র বা পরিবর্তনের জন্য আবেদন করেছে নির্ধারিত ছক অনুযায়ী আবারও তাদের আবেদন করতেও বলা হয়েছে।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় জুনের প্রথম ভাগ

কুয়েটের ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ-এর যোগদান

এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা

প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ আবারও কুয়েটের ভিসি

ইবি শিক্ষিককে হত্যার পর কর্মচারীর আত্মহত্যাচেষ্টার অভিযোগ

জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাফল্য, চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায় হুমায়রা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।