সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ভারত যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, বৈঠক করবেন জয়শঙ্কর ও অজিত দোভালের সঙ্গে | চ্যানেল খুলনা

ভারত যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, বৈঠক করবেন জয়শঙ্কর ও অজিত দোভালের সঙ্গে

শুভেচ্ছা সফরের জন্য ভারতের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। আগামী ১০ থেকে ১২ এপ্রিল মরিশাসে অনুষ্ঠেয় ভারত মহাসাগর সম্মেলনে যোগদানের পথে মঙ্গলবার (৭ এপ্রিল) নয়াদিল্লিতে যাত্রাবিরতি করবেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, তিন দিনের এই শুভেচ্ছা সফরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দ্বিপক্ষীয় সম্পর্কের নানা বিষয় নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আলোচনা করবেন। এ সময় ভিসা, জ্বালানি সহযোগিতা, বাণিজ্য প্রতিবন্ধকতা দূর করাসহ নানা বিষয়ে আলোচনা হবে।

পাশাপাশি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসবিষয়ক মন্ত্রী হারদীপ সিং পুরির সঙ্গেও সাক্ষাৎ করবেন।

সূত্র আরও জানায়, তিনি ৭ এপ্রিল সন্ধ্যায় অজিত দোভালের সঙ্গে এবং ৮ এপ্রিল এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন। এরপর সৌজন্য সাক্ষাৎ করবেন পীযূষ গোয়েল ও হারদীপ সিং পুরির সঙ্গে।

একই বিমানে মরিশাস যাচ্ছেন বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী

মরিশাসের রাজধানী পোর্ট লুইসে যাওয়ার আগে দিল্লি সফরটি হবে মূলত পারস্পরিক শ্রদ্ধা, সম্মান ও সুফলের ভিত্তিতে ও সম্পর্ককে স্বাভাবিক করার বিষয়ে আলোচনা। সেখানে দুই দেশের অগ্রাধিকারের বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে।

বাংলাদেশ ও ভারতের মধ্যকার সহযোগিতার ক্ষেত্রগুলোকে ভবিষ্যতে আরও ফলপ্রসূ ও টেকসই পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে এ সফর গুরুত্বপূর্ণ ভিত্তি রচনা করবে বলে আশা করা হচ্ছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার

‘শাসক নয়, সেবক হতে হবে’, সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থাকার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর

দেশে হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৮০

নৌবাহিনী প্রধান হলেন রিয়ার এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

আত্মসমর্পণের সুযোগ নেই, শেখ হাসিনা দেশে আসলেই গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।