সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ভারত ব্যর্থ হলেও খুশি বলিউড তারকারা | চ্যানেল খুলনা

ভারত ব্যর্থ হলেও খুশি বলিউড তারকারা

চ্যানেল খুলনা ডেস্কঃসব ব্যব্যর্থতাতেই সাফল্য লুকিয়ে থাকে। এটা মনীষীদের কথা। এসব প্রেরণামূলক কথাকে শক্তি হিসেবে নিয়ে এগিয়ে চলে মানুষ। তেমনি করে বলিউডের এক ঝাঁক তারকা নিজের দেশের ব্যর্থতাতেও আশায় বুক বেঁধেছেন।

তাদের দাবি এবার হারলেও পরেরবার নিশ্চয় জয়ের কাছে পৌঁছে যাবে ভারত। ISRO-র বিজ্ঞানীরা চাঁদে অবতরণ করতে ব্যর্থ হয়েছেন। কিন্তু বিজ্ঞানীদের এই প্রচেষ্টাকে কুর্নিশ জানিয়েছেন বলিউড তারকারা।তারা বললেন, সাময়িক ব্যর্থতা তাদের প্রচেষ্টাকে মিথ্যে করতে পারে না। খুব তাড়াতাড়িই এই অসম্পূর্ণ স্বপ্ন পূরণ হবে ভারতের।

আজ ৭ সেপ্টেম্বর সারা দেশের চোখ ছিল টিভির পর্দায়। প্রতি মুহূর্ত কাটছিল চরম উত্কন্ঠায়। ইতিহাসের সাক্ষী হতে তৈরি ছিলেন দেশবাসী। কিন্তু শেষ রক্ষা হল না। বিক্রম ল্যান্ডার চাঁদের মাটি ছুঁতে পারলেন না। তবে গোটা দেশ ইসরোর বিজ্ঞানীদের পাশে আছেন বলে শনিবার সকালে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সুর শোনা গেল বলিউড তারকাদের গলাতেও।

ইসরোর বিজ্ঞানীদের এই প্রচেষ্টাকে কুর্নিশ জানিয়েছেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান থেকে শুরু করে অনুপম খের, কমল হাসান, অক্ষয় কুমার, তাপসী পান্নু, সানি দেওলের মতো তারকারা।শাহরুখ খান এক টুইট বার্তায় লেখেন, ‘সব স্বপ্ন সবসময় পূরণ হয় না। এটাও তেমনই। আমরা আজ পারিনি। কাল পারব। আপনারা আমাদের গর্ব। অমিতাভ বচ্চন লেখেন, ‘গর্ব কখনও পরাজিত হয় না। ইসরো আমাদের গর্ব, আমাদের জয়।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।