সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ভারতে সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে খুলনায় বিক্ষোভ মিছিল; নিরাপত্তা জোরদার | চ্যানেল খুলনা

ভারতে সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে খুলনায় বিক্ষোভ মিছিল; নিরাপত্তা জোরদার

ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে উগ্রবাদী হিন্দুদের হামলার ঘটনায় বিক্ষোভ খুলনায় বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও সাধারন শিক্ষার্থীরা।
সোমবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ৯ খুলনা জাতিসংঘ পার্ক থেকে বিক্ষোভ মিছিল বের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা।  মিছিলটি শামসুর রহমান রোডে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন অফিসের সামনে প্রদক্ষিণ করে।  এসময় ইসকন ও ভারত বিরোধী স্লোগানে গর্জে ওঠে শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলে তারা স্বৈরাচার হাসিনা সহ আওয়ামী লীগ ও তার সকল অঙ্গ সংগঠনের বিচার দাবি করেন।
এদিকে সন্ধ্যার পর থেকেই খুলনাস্থ ভারতীয় সহকারী হাইকমিশন অফিসের সামনে পুলিশ ও সেনাবাহিনী মোতায়ন করে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ভারতে বাংলাদেশের হাই কমিশনে হামলা চালিয়েছে। তার প্রতিবাদে আমরা এখানে একত্রিত হয়েছি। দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখে দিব। স্বৈরাচারের দালালরা আর কিছু করতে পারবে না। আগামী ১৩ তারিখে কোন কর্মসূচি খুলনায় পালন করতে দিব না। বাংলাদেশে কোন জঙ্গী সংগঠন জায়গা পাবে না।
সমাবেশ অনন্যদের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন জহুরুল ইসলাম তানভীর, সাজ্জাদুল ইসলাম বাপ্পি, রাফসান, মিনহাজুল ইসলাম সম্পদ, মহররম হাসান মাহিম, তারেক, শাহারিয়ার ইসলাম, নাজমুল হোসেন ইমরান, সাকিব রেজা, মিরাজুল ইসলাম ইমন, মোস্তাকিম ইসলাম, সুমাইয়া বান্না ও আফসা প্রমুখ।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

সোনাডাঙ্গায় এনসিপি পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।