সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ভারতের ভূখণ্ড থেকেই তাকে টেনে হিঁচড়ে নিয়ে যায় নেপালি সেনা | চ্যানেল খুলনা

ভারতের ভূখণ্ড থেকেই তাকে টেনে হিঁচড়ে নিয়ে যায় নেপালি সেনা

আন্তর্জাতিক ডেস্কঃনেপালি সেনার হাত থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছেন বিহারের সীতামারি জেলার বাসিন্দা লাগান কিশোর। বাড়ি ফিরে শুনিয়েছেন সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। নেপালি সেনারা তাকে ভারতের ভুখণ্ড থেকে নেপালে নিয়ে গিয়েছিল বলে জানায় সে।

লাগান কিশোর জানায় টেনে হিঁচড়ে ভারতের ভূখণ্ড থেকে নিয়ে তাকে নেপাল নেওয়া হয়েছিল। আতঙ্কের সেই রাত এখন ভুলতে পারছেন না তিনি। তিনি জানিয়েছেন, তারা যখন প্রাণপণে পালানোর চেষ্টা করছেন তখন ভারত ভুখণ্ড থেকে টেনে হিঁচড়ে তাকে নিয়ে যায় নেপাল সেনা।

লাগান কিশোর জানান, তার পুত্রবধূ নেপালের নাগরিক। তিনি এবং তার ছেলে দুজনে মিলে পুত্রবধূর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সেখান থেকেই তাকে নেপালি সেনারা তুলে নিয়ে যায়।

রাতের অন্ধকারেই নেপালের সংগ্রামপুরে নিয়ে যাওয়া হয়েছিল তাকে। লাগান কিশোর দাবি করে, নেপালি সেনারা সেখানে তাকে হুমকি দিয়ে বলে, সে যেন দেশে ফিরে বলে ভারত নয় নেপাল ভূখণ্ড থেকেই তাকে এখানে নিয়ে আসা হয়েছিল। কিন্তু তা বলতে রাজি হয়নি লাগান কিশোর। তারপরেই নেপালি সেনা তাদের গুলি চালাতে শুরু করে। গুলিতে একজনের মৃত্যু হয়।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।