সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ভারতীয় কোস্টগার্ডের দুটি যুদ্ধ জাহাজ ৩ দিনের শুভেচ্ছা সফরে আজ মোংলায় আসছে | চ্যানেল খুলনা

ভারতীয় কোস্টগার্ডের দুটি যুদ্ধ জাহাজ ৩ দিনের শুভেচ্ছা সফরে আজ মোংলায় আসছে

বাগেরহাট প্রতিনিধি : আজ (সোমবার) ৩ দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে আসছে ভারতীয় কোস্টগার্ডের দুটি যুদ্ধ জাহাজ। এ উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তর। মোংলা কোস্টগার্ড সূত্রে জানা গেছে সব কিছু ঠিক থাকলে সোমবার দুপুরে মোংলা বন্দরের ৯ নম্বর জেটিতে ভিড়বে ভারতীয় কোস্টগার্ড বাহিনীর যুদ্ধ জাহাজ ‘আইসিজিএস সুজয়’ ও ‘আইসিজিএস সারো জিনি নাইডু’। ভারতীয় কোস্টগার্ডের জাহাজ দুটির নেতৃত্ব দেবেন জেনারেল অনুরাগ কৌশিক ও কমডোর সুমিত ডাইমান। ভারতীয় কোস্টগার্ডের এই জাহাজ আগমন অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার রীভা গাঙ্গুলী দাস উপস্থিত থাকার কথা রয়েছে। মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তর এতথ্য নিশ্চিত করেছে।
বাংলাদেশ কোর্স্টগার্ড একটি চৌকস দল তাদের যুদ্ধ জাহাজ ‘সিজিএস সোনার বাংলা’য় অবস্থান নিয়ে ভারতীয় যুদ্ধ জাহাজ দুটিকে অভিবাদন জানাবেন। এসময় বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন এম মিনারুল হক ভারতীয় জাহাজ দুটি ও তার কর্মকর্তাদের বাংলাদেশের পক্ষ থেকে স্বাগত করবেন। ৬ জানুয়ারি থেকে ৮ জানুয়ারী পর্যন্ত মোংলায় অবস্থান করবে ভারতীয় কোস্টগার্ড বাহিনীর যুদ্ধ জাহাজ দুটি। এসময় দু‘দেশের কোস্টগার্ড বাহিনীর মধ্যে ওয়ার্কসভ, সেমিনার, কনফারেন্সসহ দক্ষতা অর্জনে নানা কৌশল আদান প্রদান হবে। ৩ দিনের শুভেচ্ছা সফর শেষে আগামী ৯ জানুয়ারী সকালে ভারতীয় কোস্টগার্ড বাহিনীর যুদ্ধ জাহাজ দুটির মোংলা ত্যাগ করার কথা রয়েছে।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।