সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ভবদহের জলাবদ্ধতার স্থায়ী সমাধানে ভবদহ জোটভুক্ত প্রতিনিধিদের নিয়ে জোট সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

ভবদহের জলাবদ্ধতার স্থায়ী সমাধানে ভবদহ জোটভুক্ত প্রতিনিধিদের নিয়ে জোট সভা অনুষ্ঠিত

ভবদহের জলাবদ্ধতার স্থায়ী সমাধানে মঙ্গলবার (৮ অক্টোবর) যশোর জেলার অভয়নগর উপজেলার বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের সেমিনার কক্ষে ‘ জলাবদ্ধ ভবদহ অঞ্চল সমস্যা সমাধানে করণীয়’ বিষয়ক এক জোট সভা অসুষ্ঠিত হয়।

ভবদহ পানি নিষ্কাশন ও কৃষি জমি রক্ষা জোটের আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল মতলেব সরদারের সভাপতিত্বে এবং সদস্য সচিব অধ্যক্ষ মোঃ আব্দুল লতিফের সঞ্চালনায় উক্ত জোটভ‚ক্ত প্রতিনিধিদেও নিয়ে আলোচনা সভায় মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বেলা, খুলনার বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল। অন্যান্যদের মধ্যে মতামত প্রদান করেন জোটের সদস্য এবং ২৭ বিল রক্ষা কমিটির আহ্বআয়ক বাবর আলী গোলদার, বিশিষ্ট সাংবাদিক ও জোট সদস্য সুনীল দাশ, জোট সদস্য এবং উন্নয়ন সংগঠক প্রকাশ চন্দ্র ধর, জোট সদস্য এবং বিভা’র সভাপতি সুকুমার ঘোষ, জোট সদস্য আব্দুল আজিজ, জোট সদস্য ডাঃ মোশাররফ হোসেন, উন্নয়ন সংগঠক প্রমি আক্তার লিজা, প্রত্যয়ের নির্বাহী পরিচালক শেখ আব্দুল জলীল, নারী প্রতিনিধি নাসরীন সুলতানা, নারী উন্নয়ন সংগঠক সুফিয়া পারভীন শিখা, সামাজিক সংগঠক এস এম নজরুল ইসলাম প্রমূখ।

আলোচনা সভায় জোটভুক্ত সদস্যরা ভবদহের জলাবদ্ধতার সমকালীন ভয়াবহতা নিয়ে বিশদভাবে আলোচনা করেন এবং এই সমস্যা সমাধানে আশু করণীয় এবং দীর্ঘমেয়াদী করণীয় কি হতে পারে, সে বিষয়ে মতামত প্রদান করেন।

এছাড়াও এই সমস্যা সমাধানে উপস্থিত প্রতিনিধিরা বিভিন্ন সীমাবদ্ধতা এবং চ্যালেঞ্জের কথা উল্লেখ করেন। জোট সভার আলোচিত সকল মতামতসমূহ সমন্বীত করে পরবর্তীতে সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণের সীদ্ধান্ত গ্রহণ করা হয়।

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

শার্শা উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

ভারতে আটক ৭ বাংলাদেশীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে হস্তান্তর

বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আমদানিকৃত ৬ কোটি টাকার পন্য চালান আটক

শার্শার একশ’ বছরের ঐতিহ্যবাহী নাভারণ পশুহাট দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও চালু হলো

জ্বালানি তেল পাচারের আশঙ্কা, সীমান্তে বিজিবির টহল জোরদার

শার্শায় ভোক্তা অধিকারের অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।