সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ভক্তের আবদার মেটালেন দিশা! | চ্যানেল খুলনা

ভক্তের আবদার মেটালেন দিশা!

বলিউড অভিনেত্রী দিশা পাটানিকে বিকিনি পরা অবস্থায় দেখেনি, এমন ভক্ত খুঁজে পাওয়া দুষ্কর। ক্যারিয়ারের শুরু থেকেই সোশ্যাল মিডিয়ায় খোলামেলা ছবি দেয়ার জন্য পরিচিত তিনি। হরহামেশাই বিকিনি লুকে ছবি শেয়ার করেন এই সুন্দরী। সেই দিশার কাছেই বিকিনি পরা ছবি চাইল এক ভক্ত। সেই আবদারে কী করলেন দিশা? জানলে একগাল হেসে দেবেন যে কেউ।
সম্প্রতি ইনস্টাগ্রামে ‘আস্ক মি এনিথিং’ সেশনে অংশ নেন দিশা পাটানি। সেখানে অসংখ্য ভক্ত তার কাছে প্রশ্ন করেন। এক ভক্ত আবদার করে বসেন, ‘বিকিনি পরা সেরা ছবিটা দিন’।

ভক্তের ব্যতিক্রম আবদার বলে কথা। মেটাতে ভুল করলেন না অভিনেত্রী। বিকিনি পরা ছবিই দিলেন, তবে সেটা নিজের নয়। একটি সীলের ছবি! অর্থাৎ বিকিনি পরা একটি সীলের ছবি দিয়েছেন অভিনেত্রী। দিশার এমন ব্যতিক্রম কাণ্ডে হাসির রোল পড়ে গেছে ইন্টারনেটে।
দিশাকে সর্বশেষ দেখা গেছে ‘রাধে’ সিনেমায়। ২০২১ সালে মুক্তি পাওয়া এই সিনেমায় তিনি অভিনয় করেন বলিউড ভাইজান সালমান খানের সঙ্গে। বর্তমানে তার হাতে বেশ কয়েকটি প্রজেক্ট রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- ‘এক ভিলেন রিটার্নস’, ‘যোধা’ ও ‘কেটিনা’।

https://channelkhulna.tv/

বিনোদন আরও সংবাদ

চঞ্চল-পরীর ‘শাস্তি’ সিনেমায় তিন দেশের চার প্রযোজক

অবশেষে গুঞ্জন ভেঙে বিয়ের পিঁড়িতে জেফার ও রাফসান

আমি আর আমার মা আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলাম: ঐন্দ্রিলা

দেখা দিলেন নব্বই দশকের সেই মডেল রিয়া

ফেব্রুয়ারিতে জয়া আহসানের ‘ওসিডি’

খালেদা জিয়ার মৃত্যুতে শোবিজ তারকাদের শোক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।