সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বয়স্ক-বিধবা ভাতা শতাধিক উপজেলায় শতভাগে উন্নীত হবে | চ্যানেল খুলনা

বয়স্ক-বিধবা ভাতা শতাধিক উপজেলায় শতভাগে উন্নীত হবে

চ্যানেল খুলনা ডেস্কঃ বয়স্ক-বিধবা ভাতা শতাধিক উপজেলায় শতভাগে উন্নীত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (৫ এপ্রিল) সকালে গণভবনে করোনাভাইরাসের কারণে দেশে সম্ভাব্য অর্থনৈতিক ক্ষতি মোকাবিলায় প্রণোদনা প্যাকেজ ঘোষণা উপলক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এ কথা জানান।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতা বৃদ্ধি করা হবে। আপনারা জানেন আমাদের সামজিক সুরক্ষার ব্যাপক কর্মসূচি রয়েছে। সেটা আমরা আরও ব্যাপকভাবে করতে চাই।
তিনি বলেন, দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী জনগণ, দিনমজুর এবং অপ্রাতিষ্ঠানিক কাজে নিয়োজিত জনসাধারণে মৌলিক চাহিদা পূরণে বিদ্যমান সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতা বৃদ্ধি করা হবে।

শেখ হাসিনা বলেন, এরমধ্যে উল্লেখযোগ্য কার্যক্রমসমূহ হলো- বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ, ১০ টাকা মূল্যের চাল বিক্রি, লক্ষ্যভিত্তিক জনগোষ্ঠীর মধ্যে নগদ অর্থ বিতরণ। বয়স্কভাতা এবং বিধবা ও স্বামী নিগৃহিতা মহিলাদের জন্য ভাতা কর্মসূচির আওতায় শতাধিক দারিদ্রপ্রবণ ১০০টি উপজেলায় শতভাগে উন্নীত করা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকরা প্রার্থী হতে পারবেন না, ইসির সুপারিশ

সীমান্তে প্রযুক্তিনির্ভর নজরদারি, জনবল ও আধুনিক অস্ত্র বাড়ানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার

‘শাসক নয়, সেবক হতে হবে’, সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থাকার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর

দেশে হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৮০

নৌবাহিনী প্রধান হলেন রিয়ার এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।