সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ব্লেড বাবু হত্যাকাণ্ডে কুত্তা রাব্বি’ গ্রেপ্তার | চ্যানেল খুলনা

ব্লেড বাবু হত্যাকাণ্ডে কুত্তা রাব্বি’ গ্রেপ্তার

রাজধানীর পল্লবীতে চাঞ্চল্যকর ঘটনার অন্যতম আসামি রাব্বি ওরফে কুত্তা রাব্বি (১৮) কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। রাজধানীর পল্লবীতে আলোচিত মঞ্জুরুল ইসলাম বাবু ওরফে ব্লেড বাবু হত্যাকাণ্ডের অন্যতম আসামি রাব্বি ওরফে কুত্তা রাব্বিকে (১৮)কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

রোববার (২৫ জানুয়ারি) রাত ১ টার দিকে পল্লবী এলাকায় এক সাঁড়াশি অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, পল্লবীর বঙ্গবন্ধু কলেজের পশ্চিম পাশের নতুন রাস্তায় গত ২০ জানুয়ারি বিকেল সাড়ে ৩টার দিকে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের এলোপাতাড়ি ছুরিকাঘাতে বাবু আহত হন। অবস্থা সংকটাপন্ন হওয়ায় পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় বাবুর স্ত্রী রাবেয়া আক্তার মিম বাদী হয়ে গত ২১ জানুয়ারি পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ডিবি জানায়, এই হত্যাকাণ্ডের পর থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ হত্যাকারীদের গ্রেপ্তারে তৎপরতা শুরু করে।

ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, তথ্য ও প্রযুক্তির সহায়তায় হত্যাকান্ড সংঘটিত হওয়ার ২৪ ঘন্টারও কম সময়ের মধ্যে হত্যাকারীদের শনাক্ত করতে সক্ষম হয় ডিবি পুলিশ। পরে পল্লবী এলাকায় অভিযান পরিচালনা করে এই মামলার অন্যতম আসামি তুফান ও মুরাদকে গ্রেপ্তার করা হয়। গতরাতে রাব্বি ওরফে কুত্তা রাব্বিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রাব্বির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

হয়তো শুনতে হবে জামায়াত দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল: সালাহউদ্দিন আহমদ

ভোলায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ২৫, পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

বেপর্দা নারীদের পাশে বসিয়ে সেলফি তোলেন জামায়াত আমির: রেজাউল করিম

ইসলামের নামে ‘মিথ্যাচার’ করছে জামায়াত: চরমোনাই পীর

‘আমাকে ভোট দিন, বিজয়ী হলে সবার বিয়ের ব্যবস্থা করব’

নির্বাচিত হলে আমাকে জিজ্ঞেস না করে পুলিশ কারও বাড়িতে যেতে পারবে না: জামায়াত প্রার্থী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।