সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ব্রিজ ভেঙ্গে বালু বোঝাই ট্রাক খালে | চ্যানেল খুলনা

ব্রিজ ভেঙ্গে বালু বোঝাই ট্রাক খালে

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় বেইলি ব্রিজ ভেঙ্গে বালু বোঝাই ট্রাক খালে পড়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।
সোমবার (২২ মার্চ) ভোরে বাগেরহাট-মোল্লাহাট পুরাতন সড়কের মোল্লাহাট উপজেলার নতুন ঘোষগাতি এলাকায় মরা চিত্রানদীর ওপরে নির্মিত এ বেইলি ব্রিজটি ভেঙে যায়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছালেও দুপুর পর্যন্ত উদ্ধার বা সংস্কার কাজ শুরু হয়নি বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান, ভোর ৪টার সময় বিকট শব্দে তাদের ঘুম ভেঙে যায়। উঠে গিয়ে তারা দেখেন যে ব্রিজ ভেঙ্গেবালু বোঝাই একটি ট্রাক খালের মধ্যে পড়ে গেছে। ঘটনার পরপরই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছেন।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম কবির সাংবাদিকদের বলেন, পুরাতন সড়ক দিয়ে বালু নিয়ে বড়ঘাট যাচ্ছিল ট্রাকটি। ভুলক্রমে বড়ঘাট রেখে ঘোষগাতি যাওয়ার পথেওই বেইলি ব্রিজে উঠলে অতিরিক্ত ওজনের ফলে ব্রিজটি ভেঙ্গে ট্রাকটি খালে পড়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাগেরহাট সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ফরিদ উদ্দিন বলেন, বাগেরহাট থেকে মোল্লাহাট পুরাতন সড়কে ১০টি বেইলি ব্রিজ রয়েছে। অধিকাংশ ব্রিজ ঝুঁকিপূর্ণ। দুর্ঘটনা এড়াতে ওই সড়ক দিয়ে ভারি যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। তারপরও কিছু চালক ট্রাকে অতিরিক্ত পণ্য বোঝাই করে ওই সড়ক দিয়ে চলাচল করেন। ট্রাক পড়ে যাওয়ার খবর পেয়ে আমাদের লোক পাঠিয়েছি। যতদ্রæত সম্ভব ট্রাকটি উদ্ধার করে এবং ব্রিজটি সংস্কার করে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

ফকিরহাটে আস্থা সেবা সংস্থা’র বই বিতরণ

পরিচ্ছন্ন উপজেলা গড়তে নিজ হাতে রাস্তার ময়লা-আবর্জনা পরিস্কার করলেন এমপি মশিউর রহমান খান

ফকিরহাটে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৬০ জেলেকে বকনা বাছুর বিতরণ

চিতলমারীতে মায়ের চরণ ধুয়ে শ্রদ্ধা জানালো অর্ধ-শতাধিক সন্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।