সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ব্যাপক সাড়া ফেলেছে ছাত্রলীগের ভার্চুয়াল রক্তদান কর্মসূচি | চ্যানেল খুলনা

ব্যাপক সাড়া ফেলেছে ছাত্রলীগের ভার্চুয়াল রক্তদান কর্মসূচি

দেশজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে বাংলাদেশ ছাত্রলীগের ভার্চুয়াল রক্তদান কর্মসূচি। গেল ৪ জানুয়ারি শুরু পর প্রথম সপ্তাহেই এই কর্মসূচিতে নিবন্ধন করেছেন প্রায় দেড় হাজার ছাত্রলীগ নেতাকর্মী। ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ৪ জানুয়ারি ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উযযাপন উপলক্ষ্যে সারা দেশে শুরু করে এই ভার্চুয়াল রক্তদান কর্মসূচি।
বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়ের নিবন্ধনের মধ্য দিয়ে শুরু হয় এই কর্মসূচি। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এ কর্মসূচির উদ্বোধন করেন।
বাংলাদেশ ছাত্রলীগের সমাজসেবা সেল, উদ্যোগ নিয়ে বাস্তবায়ণ করছে দেশের সবচেয়ে বড় এই ভার্চুয়াল ব্ল্যাড ব্যাংক সংগ্রহ ও নিবন্ধন কর্মসমূচি।
করোনা পরিস্থিতিতে সামাজিক দুরুত্বের কথা বিবেচনায় নিয়ে সমাজসেবা সেলের উদ্যোগে গঠন করা হয়েছে বাংলাদেশ ছাত্রলীগ ভার্চুয়াল ব্লাড ব্যাংক ফেইজবুক পেজও। রক্তের প্রয়োজনে রোগি ও হাসপাতালের নাম, বেড নং এবং প্রেসক্রিপশন দিয়ে যে কেউ সংগ্রহ করতে পারবে নিজেস্ব গ্রুপের রক্ত।
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক শেখ স্বাধীন মো: শাহেদ জানান, এই কর্মসূচি সারা বছরই চলবে। বাংলাদেশ ছাত্রলীগের ৫০ লাখ নেতাকর্মী এই প্রক্রিয়ায় সম্পৃক্ত হবেন বলেও জানান তিনি। মানুষের পাশে থাকার লক্ষ্যেই এটি পরিচালিত হচ্ছে বলেও জানান শেখ স্বাধীন মো: শাহেদ।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা লগ্ন থেকে দেশ ও মানুষের সেবায় নিয়োজিত উল্লেখ করে সবাইকে এই পেজে লাইক, কমেন্ট, পোস্ট করে পাশে থাকার আহবান জানান সংগঠনের সাধারন সম্পাদক লেখক ভট্টাচার্য্য।

https://channelkhulna.tv/

রাজধানী আরও সংবাদ

ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে ইনকিলাব মঞ্চ, জাবের-আম্মারসহ আহত কয়েকজন

‘ফ্যামিলি কার্ড’ চালুসহ ৯ প্রধান প্রতিশ্রুতি বিএনপির ইশতেহারে

যমুনা এলাকায় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কোনো আগ্নেয়াস্ত্র বা গুলি ব্যবহার হয়নি: পুলিশ

সংবিধানের প্রস্তাবনায় ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ পুনস্থাপন করা হবে: তারেক রহমান

শিশুদের কান ধরে ওঠবস করানোর ভিডিও ভাইরাল: নিন্দার মুখে ডাকসু থেকে সর্বমিত্র চাকমার পদত্যাগ

মোছাব্বির হত্যায় গ্রেপ্তার দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।