সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বোল্টের রেকর্ড ভেঙে গাউট, ‘আমি এর জন্যই অপেক্ষা করছিলাম’ | চ্যানেল খুলনা

বোল্টের রেকর্ড ভেঙে গাউট, ‘আমি এর জন্যই অপেক্ষা করছিলাম’

সিডনির শীতলস্নিগ্ধ বাতাস চিড়ে ১৮ বছর বয়সী এক ছেলে ২০০ মিটার দৌড় শেষ করলেন ১৯.৬৭ সেকেন্ডে। এই দৌড় তাকে জাতীয় চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতিয়েছে, অনূর্ধ্ব-২০ এ তিনি ভেঙেছেন বিশ্ব রেকর্ড। এই বয়সে যে রেকর্ড এতদিন ছিল উসাইন বোল্টের দখলে। ১৮ বছর বয়সে বোল্টের দ্রুততম ২০০ মিটার দৌড় ছিল ১৯.৯৩ সেকেন্ডে, গাউট গাউট শেষ করলেন তার চেয়েও কম সময়ে।

প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে ২০ সেকেন্ডের মধ্যে দৌড় শেষ করেছেন গাউট। অস্ট্রেলিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে দারুণ এক কীর্তি গড়ার পর এই স্প্রিন্টার বললেন, ‘আমি এর জন্যই অপেক্ষা করছিলাম।’ কিছুদিন ধরেই তাকে কিংবদিন্ত বোল্টের সঙ্গে তুলনা করা হচ্ছে। তার লম্বা ধাপে পা ফেলা, সোজা হয়ে দৌড়ানো এবং শেষ দিকে বিধ্বংসী গতির কারণে তাকে ‘পরের বোল্ট’ বলছেন কেউ কেউ। ১৮ বছর বয়সে বোল্ট ছিলেন বিস্ময়বালক, গাউট একই বয়সে সমকক্ষ পারফরম্যান্স করছেন, কিছু ক্ষেত্রে বেশ এগিয়ে। বোল্ট ২০০৮ অলিম্পিকে গিয়ে নিজের সেরা পারফরম্যান্স করেন ১৯.৭৫ সেকেন্ডে দৌড় শেষ করে। একই বয়সে গাউট তাকে ছাড়িয়ে গেলেন। তারপর তো বোল্ট এক মহাকাব্যিক অধ্যায় তৈরি করেছিলেন। অলিম্পিক স্বর্ণ, বিশ্ব রেকর্ড– একক আধিপত্য। তেমন কিছু করার জন্য গাউটের সামনে লম্বা পথ বাকি।

অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপসে এবার চোখ গাউটের, ‘আমি এখনো মাত্র ১৮ বছর বয়সী… আমি অবশ্যই আরও জোরে দৌড়াতে পারি। মূল বিষয় হলো ধারাবাহিকভাবে ২০ এর মধ্যে থাকার জন্য নিজেকে তৈরি করা।’ বোল্টের সঙ্গে তুলনা টানলে তিনি বলেন, বিশ্বের সেরা কারো সঙ্গে লোকজন তুলনা করলে তার ভালোই লাগে। কিন্তু নিজের দিকেই মনোযোগ তার, ‘দিন শেষে আমি তো আমিই। আমি আমার কাজ করছি। কোনো চাপ নেই। ট্র্যাকে নামামাত্র আমি ট্র্যাক, আমার দিকে আর স্পাইক নিয়ে ভাবি।’ ২০০৭ সালে কুইন্সল্যান্ডের ইপসউইচে জন্ম গাউটের। তার বাবা-মা বোনা ও মনিকা দক্ষিণ সুদানের। দেশে সংঘাতের কারণে ২০০০ এর দশকের মাঝামাঝি সময়ে মিশর হয়ে অস্ট্রেলিয়ায় স্থায়ী হন। ছোটবেলা থেকে অ্যাথলেটিকসের সঙ্গে তার পরিচয়।

দুই বছরেরও কম সময়ের আগে বিশ্ব অ্যাথলেটিকসে নিজের আগমন জানিয়ে দেন গাউট। ২০২৪ সালের শেষ দিকে ২০০ মিটারে পিটার নর্মানের ৫৬ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দেন। ২০২৫ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপসে অভিষেকে শিরোনাম কাড়েন গাউট। জাপানে এই ইভেন্টের সেমিফাইনালে ছিলেন তিনি। তবে এই বছরের কমনওয়েলথ গেমসে অংশ নিচ্ছেন না এই তরুণ। গাউট হয়তো এখনো ট্র্যাকের রাজত্ব দখলে নিতে পারেননি। তবে তার ১৯.৬৭ সেকেন্ডে শেষ করা দৌড় বিশ্ব অ্যাথলেটিকসের ভবিষ্যতের একটি ঝলক দেখাল। এভাবে চলতে থাকলে ২০২৮ অলিম্পিক গেমসে ১০০ ও ২০০ মিটারের ট্র্যাকে তিনি নামবেন অন্যতম ফেভারিট হিসেবে।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

১২২ বলের উইকেটখরা, তবু সঠিক পথেই আছেন বুমরাহ

বোল্টের রেকর্ড ভেঙে গাউট, ‘আমি এর জন্যই অপেক্ষা করছিলাম’

নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দল নিয়েও সতর্ক বাংলাদেশ

তামিমের উদ্যোগে লিগে অবনমন বাতিলের সিদ্ধান্ত, সম্মতি ক্লাবগুলোর

তোরেসের জোড়া গোল, ইয়ামাল নৈপুণ্যে শিরোপার আরও কাছে বার্সা

বুন্দেসলিগায় বায়ার্নের গোলের ইতিহাস

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।