সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বৈশাখী শোভাযাত্রা ঘিরে ঢাবিতে কড়া নিরাপত্তা | চ্যানেল খুলনা

বৈশাখী শোভাযাত্রা ঘিরে ঢাবিতে কড়া নিরাপত্তা

বৈশাখী শোভাযাত্রাকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, র‍্যাব ও ডিবিসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে থেকে সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছেন। সকাল থেকেই চারুকলা অনুষদ ও আশপাশের এলাকায় তল্লাশি, ব্যারিকেড ও নিয়ন্ত্রিত প্রবেশের মধ্য দিয়ে উৎসবকে নিরাপদ রাখতে নেওয়া হয়েছে বহুমাত্রিক প্রস্তুতি। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে সরেজমিনে দেখা যায়, চারুকলা অনুষদ ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি। গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলোতে বসানো হয়েছে ব্যারিকেড, তল্লাশি চলছে আগতদের।

শোভাযাত্রায় অংশ নিতে আসা শিক্ষার্থী ও দর্শনার্থীদের পরিচয়পত্র যাচাই করে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছেন পুলিশ, ডিবি, র‍্যাব ও সোয়াট সদস্যরা। পাশাপাশি সাদা পোশাকধারী গোয়েন্দা সদস্যদেরও ভিড়ের মধ্যে সতর্ক নজর রাখতে দেখা গেছে।চারুকলা অনুষদ, দোয়েল চত্বর, টিএসসি ও আশপাশের এলাকায় টহল জোরদার করা হয়েছে। কোথাও কোথাও মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি চালাতে দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাসজুড়ে স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা।

নিরাপত্তা সংশ্লিষ্টরা জানান, শোভাযাত্রাকে ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে। এদিকে সকাল ৯টায় বৈশাখী শোভাযাত্রা শুরু হওয়ার কথা রয়েছে। চারুকলা অনুষদের ৩ নম্বর (উত্তর) গেট থেকে যাত্রা শুরু করে শোভাযাত্রাটি শাহবাগ থানার সামনে গিয়ে ইউটার্ন নিয়ে রাজু ভাস্কর্য, দোয়েল চত্বর ও বাংলা একাডেমি ঘুরে আবার চারুকলা অনুষদে ফিরে এসে শেষ হবে।

https://channelkhulna.tv/

জাতীয় আরও সংবাদ

কর্ণফুলী নদীতে অভিযান : ৬২ লাখ টাকার বিদেশি সিগারেট-শুঁটকিসহ আটক ১৬

বৈশাখের প্রথম দিনে যেমন থাকবে ঢাকায় আবহাওয়া

বৈশাখী শোভাযাত্রা ঘিরে ঢাবিতে কড়া নিরাপত্তা

ময়মনসিংহ-কুমিল্লা-সিলেটে ঝড়-বৃষ্টির আভাস

নবব‌র্ষের শু‌ভেচ্ছা জানা‌লেন সুইডিশ রাষ্ট্রদূত

বৈশাখী শোভাযাত্রায় ডিএমপির সুসজ্জিত অশ্বারোহী দল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।