সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বেনাপোল স্থল বন্দরে শ্রমিকদের দু'গ্রুপের সংঘর্ষে ৫ জন আহত : বন্দরে পন‍্য ওঠানামা বন্ধ | চ্যানেল খুলনা

বেনাপোল স্থল বন্দরে শ্রমিকদের দু’গ্রুপের সংঘর্ষে ৫ জন আহত : বন্দরে পন‍্য ওঠানামা বন্ধ

বেনাপোল স্থলবন্দরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় লাঠি ও ধারালো অস্ত্রের কোপে শ্রমিক নেতা রাজু আহম্মেদ ও অপর গ্রুপের শ্রমিক নেতা বেল্টু সরদারসহ দু’গ্রুপের ৫ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেছে।

সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টার সময় হঠাৎ করেই এই সংঘর্ষ শুরু হয়।

প্রায় দুই ঘণ্টা সময় ধরে চলার পর বেনাপোল পোর্ট থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন জানান, সকালে শ্রমিকদের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। তবে বর্তমানে পরিস্থি নিয়ন্ত্রনে আছে। নিরাপত্তার নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ বন্দর ও সড়কে টহলরত অবস্থায় আছে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভুঁইয়া জানান, পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে। দু’গ্রুপের ৫জন আহত হয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনার পর বেনাপোল স্থলবন্দরে পণ্য ওঠানামা বন্ধ রয়েছে বলে জানান তিনি।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রোলসহ তেলবাহী লরি আটক

তালায় ১০ লাখ টাকার টাইলস রাস্তা: ১৫ দিনেই উঠে যাচ্ছে টাইলস

তালায় সরকারি রাস্তা কেটে ঘের সম্প্রসারণের অভিযোগ

তালায় গৃহবধূর লাশ উদ্ধার, হত্যা না আত্মহত্যা দ্বিধায় পরিবার

তালায় বিশ্ব যক্ষা দিবস পালিত

সৌদির সঙ্গে মিল রেখে সাতক্ষীরার প্রায় ২০ গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।