সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৮৪ মেট্রিক টন বিস্ফোরক দ্রব্য আমদানি | চ্যানেল খুলনা

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৮৪ মেট্রিক টন বিস্ফোরক দ্রব্য আমদানি

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৮৪ মেট্রিক টন বিস্ফোরক দ্রব্য আমদানি করেছে দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান।

শনিবার (৯ ডিসেম্বর) রাতে ভারতের পেট্রাপোল স্থলবন্দর থেকে বিস্ফোরকদ্রব্য নিয়ে ৬টি ভারতীয় ট্রাক বেনাপোল বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে প্রবেশ করে। মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি ভারতের সলভো এক্সপ্লোসিভ অ্যান্ড কেমিক্যাল প্রাইভেট লিমিটেডের কাছে থেকে এসব বিস্ফোরকদ্রব্য আমদানি করেছে।

নাজমুল এন্ড ব্রার্দাস নামের একটি সিঅ্যান্ডএফ এজেন্ট প্রতিষ্ঠান পণ্য চালানটি বন্দর থেকে খালাস নিতে প্রয়োজনীয় কাগজপত্র বেনাপোল কাস্টমস হাউজে দাখিল করেছে। কাজ সম্পূর্ণ হলে ভারতীয় ট্রাক থেকে খালাস করে বাংলাদেশি ট্রাকে নেয়া হবে।পরে দিনাজপুরের উদ্দেশ্যে বেনাপোল বন্দর থেকে ছেড়ে যাবে।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক রেজাউল কারিম জানান, দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের খনন কাজ পরিচালনার জন্য ভারত থেকে ৮৪ মেট্রিক টন ওজনের বিস্ফোরক দ্রব্য আমদানি করেছে। দ্রুত পণ্য খালাসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া খালাসের স্থানে নিরাপত্তার জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন শ্যোন অ্যারেস্ট

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উলাশীর জিয়া খাল পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী অমিত

বেনাপোল স্থলবন্দরে বাণিজ্য সহজীকরণে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করলেন বন্দরের চেয়ারম্যান

যশোরে ৬ কোটি টাকার হিরাসহ ভারতীয় নাগরিক আটক

শার্শা-কাশিপুর সড়কে ইজিবাইক চলাচলে বাধা দেওয়ায় বিক্ষোভ ও সড়ক অবরোধ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।