সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বেনাপোল স্থলবন্দর থেকে হত্যা মামলার আসামি গ্রেফতার | চ্যানেল খুলনা

বেনাপোল স্থলবন্দর থেকে হত্যা মামলার আসামি গ্রেফতার

চ্যানেল খুলনা ডেস্কঃসাজা এড়াতে ভারতে পালানোর সময় যশোরের বেনাপোল স্থলবন্দর থেকে আবু রায়হান ওরফে জিনাতুল আলম (৪০) নামে এক হত্যা মামলার আসামিকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ।গ্রেফতারকৃত জিনাতুল আলম রংপুরের পীরগঞ্জ থানার বাস পুকুরিয়া গ্রামের মোশাররফ হোসেনের ছেলে।বৃহস্পতিবার (২৯ আগস্ট) বেলা ১২টার দিকে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট পার হওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। গ্রেফতারকৃত জিনাতুল আলমের বিরুদ্ধে বগুড়া জেলার কাহালু থানায় একটি হত্যা মামলা রুজু আছে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ মাসুম বিল্লাহ জানান, ‘পূর্ব থেকেই আমাদের কাছে তথ্য ছিল যে, হত্যা মামলার আসামি আবু রায়হান ওরফে জিনাতুল আলম বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে পালিয়ে যেতে পারে। সে অনুযায়ী বহির্গমন কাউন্টারে কর্মরত সকল অফিসারদের সতর্ক করা হয় এবং জিনাতুল আলমের পাসপোর্ট নম্বর নজরদারিতে রাখা হয়। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে জিনাতুল আলম ইমিগ্রেশন কাউন্টারে পাসপোর্ট জমা দিলে যাচাই-বাছাই শেষে তাকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আলমগীর হোসেন জানান, বেনাপোল ইমিগ্রেশন পুলিশ আবু রায়হান ওরফে জিনাতুল আলম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছে। বগুড়া থানা পুলিশ আসামিকে নেওয়ার জন্য ইতোমধ্যেই বেনাপোলের উদ্দেশে রওয়ানা হয়েছে। এ সময় গুড়া থানা পুলিশ বেনাপোলে এসে পৌঁছালে তাদের হাতে আসামিকে তুলে দেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উলাশীর জিয়া খাল পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী অমিত

বেনাপোল স্থলবন্দরে বাণিজ্য সহজীকরণে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করলেন বন্দরের চেয়ারম্যান

যশোরে ৬ কোটি টাকার হিরাসহ ভারতীয় নাগরিক আটক

শার্শা-কাশিপুর সড়কে ইজিবাইক চলাচলে বাধা দেওয়ায় বিক্ষোভ ও সড়ক অবরোধ

যশোরে অর্ধশতাধিক যাত্রীসহ চলন্ত বাসে আগুন

স্বাধীনতা দিবস উপলক্ষে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিস্থলে গার্ড অব অনার প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।