সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বেনাপোল সীমান্তে ৯পিস স্বর্ণেরবারসহ পাচারকারী আটক | চ্যানেল খুলনা

বেনাপোল সীমান্তে ৯পিস স্বর্ণেরবারসহ পাচারকারী আটক

যশোরের বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ১.০৪৯ কেজি ওজনের ৯ পিচ স্বর্ণের বারসহ মনিরুজ্জামান (৩৭) নামে এক স্বর্ণ চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আটক মনিরুজ্জামান বেনাপোল পোর্ট থানার পুটখালী উত্তরপাড়া গ্রামের কাদের আলীর ছেলে।

খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী সীমান্ত দিয়ে স্বর্ণ পাচারের পরিকল্পনার তথ্য জানতে পারে বিজিবি।

এ তথ্যের ভিত্তিতে সহকারী পরিচালক সফিয়ার রহমানের নেতৃত্বে একটি টহল দল পুটখালী গ্রামের উত্তরপাড়ায় পাকা রাস্তার পাশে কৌশলে অবস্থান নেয়। কিছুক্ষণ পর ওই রাস্তা দিয়ে সন্দেহজনক ভাবে এক ব্যক্তিকে আসতে দেখে তাকে থামতে বলা হয়। কিন্তু বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে সে দৌঁড়ে পালানোর চেষ্টা করে। বিজিবি সদস্যরা ধাওয়া করে তাকে আটক করতে সক্ষম হন। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে কোমরে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ১.০৪৯ কেজি, যার বাজারমূল্য প্রায় ১ কোটি ৮০ লাখ ৫২ হাজার ২৪১ টাকা।

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

শার্শার একশ’ বছরের ঐতিহ্যবাহী নাভারণ পশুহাট দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও চালু হলো

জ্বালানি তেল পাচারের আশঙ্কা, সীমান্তে বিজিবির টহল জোরদার

শার্শায় ভোক্তা অধিকারের অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা

যশোরের শার্শায় পল্লী চিকিৎসক আল-আমিন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

শার্শায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

যশোরের শার্শায় আল আমিন হোসেন নামে এক পল্লী চিকিৎসককে কুপিয়ে হত্যা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।