সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বেনাপোল গোগা সীমান্ত ১৮ কেজি ভারতীয় রুপা আটক | চ্যানেল খুলনা

বেনাপোল গোগা সীমান্ত ১৮ কেজি ভারতীয় রুপা আটক

যশোরের বেনাপোলের গোগা সীমান্ত থেকে ১৭.৯ কেজি ভারতীয় রুপাসহ একটি মোটরসাইকেল আটক করেছে বিজিবি সদস্যরা। বুধবার (৬ই জুলাই) সকালে সীমান্তের গোগা গ্রাম থেকে ভারতীয় রুপার এই চালান আটক করা হয়। তবে এসময় কাউকে আটক করা যায়নি।

খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মাদ তানভীর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, যশোরের গোগা সীমান্ত দিয়ে রুপার একটি বড় চালান অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার হবে। এমন সংবাদে গোগা বিওপি’র টহলদল গোগা গ্রামে তল্লাশি অভিযান পরিচালনা করেন। চোরাকারবারীরা বিজিবি উপস্থিতি টের পেয়ে তাদের সাথে থাকা মোটর সাইকেলটি ফেলে পালিয়ে যায়। পরে মোটর সাইকেলটি তল্লাশি করলে মোটরসাইকেলসহ ১৭.৯ কেজি (১৫৩৯.৪ ভরি) ভারতীয় রুপা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত রুপার এবং মোটর সাইকেলের আনুমানিক বাজারমূল্য-২৫ লক্ষ টাকা। আটককৃত রুপা এবং মোটরসাইকেল শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৫১০ মেট্রিকটন চাল আমদানি

ভারত থেকে বেনাপোল বন্দরে ১২৫ টন বিস্ফোরক দ্রব্য আমদানি

শার্শায় বিদেশ ফেরত বাবলুর বাণিজ্যিক ভাবে দুম্বা চাষে সফলতা

যশোরে আমির হামজার বিরুদ্ধে মানহানীর মামলা

বেনাপোল বন্দরে চাঁদাবাজির অভিযোগে বাণিজ্যিক সংগঠনের সংবাদ সম্মেলন

যশোরে দোকানে চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।