সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বেনাপোল ইমিগ্রেশনে সচল হয়নি থার্মাল স্ক্যানার | চ্যানেল খুলনা

বেনাপোল ইমিগ্রেশনে সচল হয়নি থার্মাল স্ক্যানার

চ্যানেল খুলনা ডেস্কঃবেনাপোল ইমিগ্রেশনে এখনো সচল হয়নি থার্মাল স্ক্যানার। এতে করোনা ভাইরাস প্রতিরোধে দেশ ও দেশের বাইরে থেকে আসা যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা চলছে নামে মাত্র। ফলে ভয়ানক এ ভাইরাসটি যাত্রীদের মাধ্যমে দেশে সংক্রমণের যথেষ্ট ঝুঁকি থেকে যাচ্ছে।
সোমবার ইমিগ্রেশন ভবন ঘুরে দেখা যায়, সেখানে স্বাস্থ্যকর্মী তিনজন থাকার কথা থাকলেও রয়েছেন একজন। তাও তিনি অফিসে বসে আছেন। স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্রের চেয়ার-টেবিল খালি পড়ে আছে।
জানা যায়, দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল ইমিগ্রেশনে শরীরের তাপমাত্রা নির্ণয়ে ৫ বছর আগে স্থাপিত থার্মাল স্ক্যানার মেশিনটি প্রায় দুই মাস ধরে অচল হয়ে পড়ে আছে। এতে হ্যান্ড থার্মাল স্ক্যানার দিয়ে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। বর্তমানে ভ্রমণ, চিকিৎসা ও বাণিজ্যিক কাজে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে প্রতিদিন ভারত-বাংলাদেশের মধ্যে প্রায় ৮ থেকে ১০ হাজার পাসপোর্টধারী যাত্রী যাতায়াত করে থাকেন। এসব যাত্রীদের মধ্যে ১২ শতাংশ রয়েছেন বিদেশি। তাই এ সীমান্তে ভাইরাসটি সংক্রমণের বেশ ঝুঁকি রয়েছে।
পাসপোর্টধারী যাত্রীরা বলেন, নাম মাত্র ইমিগ্রেশনে মাঝে মধ্যে হ্যান্ড থার্মাল স্ক্যানার দিয়ে স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। স্বাস্থ্যকর্মীদের সংখ্যাও কম। নষ্ট হয়ে পড়ে আছে থার্মাল স্ক্যানার মেশিনটি। এতে ভয়াবহ ভাইরাসটি সংক্রমণের ঝুঁকি থাকছে।
ইমিগ্রেশন স্বাস্থ্যকেন্দ্রের কর্মরত সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার আব্দুল মজিদ বলেন, ইমিগ্রেশনে থার্মাল স্ক্যানার মেশিনটি মেরামতের জন্য অনেক আগেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত ঠিক হয়নি। মেশিনটি সচল থাকলে তাদের স্বাস্থ্য পরীক্ষায় কোনো ঝুঁকি থাকতো না। স্বাস্থ্যকর্মীরা সবাই অফিসে নাই কেন জানতে চাইলে বলেন, তারা কিছুক্ষণের মধ্যে চলে আসবে।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।